সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ছাদকৃষির প্রদর্শনী করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ছাদকৃষির প্রদর্শনী করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ছাদকৃষির প্রদর্শনী করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২ জুলাই) গুলশানে ডিএনসিসি নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেন মেয়র। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপণকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ এবং মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে নীতিমালা প্রণয়ন বিষয়ে এ সভা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা নেই। ফলে ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। কোনো ছাদে বাগান বা কৃষি থাকলে সেই ছাদে উঠতে ভালো লাগে। এর মাধ্যমে তাজা ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এটি ওই ভবনের তাপমাত্রা কমাতেও সহায়তা করে। ছাদকৃষি পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখে। ঢাকায় অনেকে ছাদকৃষি করছে। আরও উৎসাহিত করতে আমরা ছাদকৃষি নিয়ে প্রদর্শনীর আয়োজন করবো।

আগামী নভেম্বর মাসে প্রদর্শনীর আয়োজন করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন তিনি।

মেয়র আরও বলেন, ছাদবাগান করলে ১০ শতাংশ কর ছাড়ের ঘোষণা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সব সিটি করপোরেশনের জন্য পরিকল্পিত ছাদ বাগানের ওপর কর ছাড়ের অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। রিবেটযোগ্য ছাদবাগানকারী/বৃক্ষরোপণকারীদের যোগ্যতা ও বাছাই পদ্ধতি নির্ধারণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হলে হোল্ডিং ট্যাক্স ছাড় পাবে নগরবাসী।

সভায় উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি বলেন, ছাদে নিজের চাষ করা সবজি ও ফলমূলের গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি। এটি মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ছাদকৃষিতে উৎপাদিত সবজি খাওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। সিটি করপোরেশন ছাদকৃষির ওপরে ট্যাক্স রিবেট দিলে এটি হবে নগরবাসীর জন্য সম্মানের।

সভায় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী প্রমুখ।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)