সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কলকাতায়ও খেজুরের দাম চড়া

বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মুসলিম সম্প্রদায়ের লোকজনের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে রোজা ও ইফতার একে অপরের পরিপূরক। আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা এবং ইফতারের সঙ্গে সবচেয়ে পরিচিত একটি নাম হচ্ছে খেজুর। ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি

বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মুসলিম সম্প্রদায়ের লোকজনের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে রোজা ও ইফতার একে অপরের পরিপূরক। আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা এবং ইফতারের সঙ্গে সবচেয়ে পরিচিত একটি নাম হচ্ছে খেজুর। ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি খেজুর থাকবেই। খেজুর ছাড়া যেন ইফতার পরিপূর্ণ মনে হয় না।

কলকাতায় খেজুরের পাশাপাশি শুকনো ফল বা ড্রাই ফ্রুটসের চাহিদাও প্রচুর। খেজুর, কাজু বাদাম, কিসমিস, চেরিসহ বেশ কিছু শুকনো ফলের সমন্বয়ে ড্রাই ফ্রুটস সাজানো হয়। রমজান মাসে কলকাতার বাজারে দেশ-বিদেশের খেজুর পাওয়া যায়। কিছু খেজুর পাওয়া যায় প্যাকেট বন্দি অবস্থায় আবার খোলা ভাবেও বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। তবে খোলা খেজুরের চাহিদাই বেশি থাকে।

তবে চাহিদা থাকলেও এবারের রমজানে বিক্রি-বাট্টা বিশেষ নেই বলে জানিয়েছেন কলকাতার খেজুর বিক্রেতারা।শিয়ালদহ বৈঠকখানা বাজারের পাইকারি খেজুর বিক্রেতা রাজেন্দ্র সাউ বলেন, খুচরা খেজুর প্রতি কেজি ৯০ রুপি।আর পাইকারি এক পাল্লা (৫ কেজি) নিলে ৪০০ রুপি। রমজান বলে দাম একটু বেশি।

অপর এক পাইকারি খেজুর বিক্রেতা মনিন্দ্র কুমার যাদবের মতে, রমজান বলে খেজুর আগের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ১৫ রুপি বেশি দামে বিক্রি হচ্ছে। মনিন্দ্র কুমার যাদব বলেন, যে খেজুর আগে প্রতি কেজি ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হতো সেই খেজুর এখন ৯০ থেকে ৯৫ রুপিতে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা সাহেব গাজি বলেন, রমজান বলে খেজুরের দাম বেড়ে গেছে। আগে ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হতো। সেই খেজুর ১০০ থেকে ১২০ রুপিতে বিক্রি হচ্ছে।

বাহারি প্যাকেট মোড়া গাঢ় বাদামী রঙের খেজুর আরব মুলুক থেকে জাহাজে করে পৌঁছেছে কলকাতার মার্কেটে। এসব খেজুর কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এই খেজুর প্রতি প্যাকেট ২৫০ থেকে ৩৫০ রুপি আবার কোথাও ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে।

এর পাশাপাশি কাজু বাদামের দামও চড়া। ভালো কাজু বাদাম প্রতি কেজি ৮০০ রুপি। কোথাও আবার ৭০০ রুপি আবার কোথাও ৬৫০ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়া কিসমিস ২৫০ থেকে ৩০০ রুপিতে বিক্রি হচ্ছে।

এদিকে রমজানের শুরু থেকে বাংলাদেশেও খেজুরের দামে আগুন লেগেছে। প্রতি বছরই রোজায় খেজুরের দাম কিছুটা বাড়ে। তবে এবারের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সাধারণ মানের বিভিন্ন জাতের খেজুরও সাধারণ মানুষের অনেকটা নাগালের বাইরে। বাজারে অন্য নিত্যপণ্যের দামে চিড়েচ্যাপ্টা মানুষের কাছে ইফতারিতে খেজুর হয়ে উঠেছে রীতিমতো বিলাসী পণ্য।

এবছর পাইকারিতে পাঁচ কেজি মরিয়ম খেজুর মানভেদে চার হাজার ৩শ থেকে শুরু করে পাঁচ হাজার ৫শ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ২ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ চার হাজার টাকা। কালমি খেজুর বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়, যা বিগত বছর ছিল ২ হাজার ৫০০ টাকা। প্রতি পাঁচ কেজি আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০০ টাকায়, যা গত বছর ছিল ২৬শ থেকে সর্বোচ্চ ৩২শ টাকা। এবছর মাবরুম খেজুর বিক্রি হচ্ছে ৩৫শ থেকে চার হাজার ৫শ টাকায়, যা গত বছর ছিল ২২শ থেকে শুরু করে ৩২শ টাকা। গত বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হওয়া মেডজুল এবার বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকায়। বিগত বছরের তুলনায় কেজিপ্রতি খেজুরের দাম বেড়েছে ২শ থেকে ৬শ টাকা পর্যন্ত।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)