সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

শেষদিনে ক্রেতা-দর্শনার্থীতে মুখর ফল মেলা

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার পর্দা নামছে আজ। মেলার শেষ দিনে শনিবার (২১ জুন) শতশত ফলের সমাহার ও ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার পর্দা নামছে আজ। মেলার শেষ দিনে শনিবার (২১ জুন) শতশত ফলের সমাহার ও ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

কয়েক বছরের মতো এ বছর ফল মেলায় প্রায় ৮০টি স্টল রয়েছে। এসব স্টলে আম, জাম, লিচু, কাঁঠালসহ শত রকমের ফল পাওয়া যাচ্ছে। যদিও এবার মেলায় আমের 'একচ্ছত্র আধিপত্য' ছিল।

সরেজমিনে দেখা গেছে, মেলায় ল্যাংড়া, আম্রপালি, নাগ ফজলি, বারি-৪, হাঁড়িভাঙা, সূর্যপুরি— এসব দেশি জাতের আম তো আছেই। সঙ্গে আছে থাই কাটিমন, পোকড়ি, হানিভিউ, ব্যানানা, মিয়াজাকি, আপেল ম্যাঙ্গো, কিং অব চাকাপাতসহ আরও বহু জাতের আম রয়েছে।

এবার মেলায় বিক্রি অন্যান্য বছরের চেয়েও ভালো ছিল বলে জানিয়েছেন আয়োজক ও বিক্রেতারা। মেলায় সোলেমানপুর কৃষিপণ্য সংগ্রহ বিপণন কেন্দ্রের আহসান হাবিব রাব্বি বলেন, প্রচুর ক্রেতা ছিল এবার মেলায়। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী এবার মনে হয়েছে। ক্রেতাও ছিল ভালো। বেচাবিক্রি ভালো হয়েছে।

মেলায় আম রপ্তানিকারক ও গ্লোবাল ট্রেড লিংকের স্বত্বাধিকারী রাজিয়া সুলতানা বলেন, আমাদের স্টলে রপ্তানিযোগ্য সবধরনের আম প্রদর্শন করা হচ্ছে। ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

মেলায় প্রায় কয়েকটন আমের পসরা নিয়ে বসেছেন কৃষি কেন্দ্রের মুজিবর রহমান নান্নু। তিনি বলেন, প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকার আম বিক্রি হচ্ছে। আগে এত বিক্রি হতো না।

বেশ কয়েক বছর টানা এ মেলা হওয়ার কারণে অনেক ক্রেতা মেলায় ফল কেনার জন্য অপেক্ষায় থাকেন। সুমু জামান নামের একজন ক্রেতা বলেন, ধানমন্ডি থেকে প্রতি বছর আমরা ফল কিনতে এ মেলায় আসি। এখানে কম দামে কেমিক্যালমুক্ত ও ভালোমানের ফল পাওয়ার নিশ্চয়তা থাকে।

এ মেলায় বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফল প্রদর্শনী কেন্দ্র রয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্টলে ১০০ প্রজাতির ফল প্রদর্শন হচ্ছে। এরমধ্যে ২৫ জাতের আম, ৭টি জাতের কাঁঠালসহ বিভিন্ন ফল রয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারছেন।

সেখানে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মশিউর রহমান, এবার খুব ভালো সাড়া মেলায়। মানুষের ফল নিয়ে এখন আগ্রহ বাড়ছে। প্রচুর মানুষ ফলের জাত, সেগুলো কীভাবে চাষ করবেন-এমন নানা তথ্য চাচ্ছেন। জানছেন।

১৯ জুন তিন দিনব্যাপী এ জাতীয় ফল মেলা উদ্বোধন করেছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ২১ জুন শনিবার বিকেলে মেলার সমাপনী হচ্ছে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এনএইচ/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)