সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।

ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।

এবার আলুর বদলে ঢ্যাঁড়স দিয়েই তৈরি করতে পারেন দারুণ মুচমুচে ফ্রাই, যা বাইরে থেকে খাস্তা আর ভেতরে থাকবে নরম ও সুস্বাদু। ঝটপট তৈরি করা যায় এমন এই পদটি শুধু বিকেলের নাশতা নয়, অতিথি আপ্যায়নেও হতে পারে চমকের কেন্দ্রবিন্দু। স্বাদে ভিন্নতা আনতে চাইলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার মতো।

প্রথমেই ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে টিস্যু দিয়ে মুছে নিন। এরপর পাতলা করে লম্বা লম্বা আকারে কেটে নিন। এবার কাটা ঢ্যাঁড়সে লবণ, মরিচ, হলুদ, চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার ছিটিয়ে হালকা করে মেশান। এমনভাবে নাড়তে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়।

মাখানো হয়ে গেলে এবার কড়াইতে তেল গরম করুন। এরপর অল্প অল্প করে ঢ্যাঁড়স ছড়িয়ে দিন আর নাড়াচাড়া কম করে মাঝারি আঁচে ভাজতে থাকুন বাদামি হওয়ার আগ পর্যন্ত। এবার তাতে কাঁচা মরিচ দিন। মুচমুচে হলে নামিয়ে লেবুর রস ও সামান্য ভাজা জিরারগুঁড়ো ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)