সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নানা সংকটে কক্সবাজারের সামুদ্রিক জেলেরা

একদিকে সমুদ্রে জলদস্যুদের অত্যাচার আর অন্যদিকে ঘাটে নেই মাছ বিপণনের স্বাস্থ্যকর পরিবেশ। সবমিলিয়ে কক্সবাজারের ফিসারি ঘাটের সামুদ্রিক জেলেরা রয়েছেন নানা সংকটে।

একদিকে সমুদ্রে জলদস্যুদের অত্যাচার আর অন্যদিকে ঘাটে নেই মাছ বিপণনের স্বাস্থ্যকর পরিবেশ। সবমিলিয়ে কক্সবাজারের ফিসারি ঘাটের সামুদ্রিক জেলেরা রয়েছেন নানা সংকটে।

কক্সবাজারের বিমান বন্দর সড়কের পাশের মৎস অবতরণ কেন্দ্র ও পাইকারি বাজারের ভিড় প্রতিদিনকার। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করেন পাইকারদের কাছে। কিন্তু এখানকার জেলেদের অভিযোগ, জলদস্যুদের অত্যাচারে তারা অতিষ্ট।

এ ব্যাপারে কোস্টগার্ড পুলিশের কাছে জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি। তবে পুলিশ প্রশাসন বলছেন অন্য কথা।

সমুদ্রে জলদস্যুদের অত্যাচার। আর তীরে অব্যস্থাপনা। এই মৎস্য অবতরণ কেন্দ্রের শেডটি ২০১২ সাল থেকে অকেজো।

পুরাতন ভবনটি ভেঙে এখানে নতুন কেন্দ্র কবে চালু হবে, এ বিষয়ে জানতে চাইলে মৎস অবতরণ কেন্দ্রের প্রধান মো. শরিফুল ইসলাম স্পষ্ট কোন ধারণা দিতে পারেননি। এরপরে ফোনে যোগাযোগ করা হয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমদের সঙ্গে।

টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ যেমন জরুরী, তেমন প্রয়োজন মৎস্যজীবীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)