সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

করোনাভাইরাস : হার্টের রোগীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

করোনাভাইরাসের ভয়াবহতা ইতিমধ্যেই টের পেয়েছে বিশ্ববাসী। চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন পৃথিবীর সবচেয়ে আতঙ্কের নাম। মহামারি আকার ধারণ করা এই ভাইরাস নিয়ে গবেষণা চল

করোনাভাইরাসের ভয়াবহতা ইতিমধ্যেই টের পেয়েছে বিশ্ববাসী। চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাস এখন পৃথিবীর সবচেয়ে আতঙ্কের নাম। মহামারি আকার ধারণ করা এই ভাইরাস নিয়ে গবেষণা চলছে ব্যাপকভাবে।

গবেষণা অনুসারে, যেসব ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে কারণ যাদের হার্টের সমস্যা নেই সেইসব মানুষের তুলনায় এই ভাইরাসটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বড় ক্ষতির কারণ হতে পারে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, যাদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকে, যেমন- ৬০ বছর বয়সের চেয়ে বেশি বয়স্ক অর্থাৎ ৮০ বছর বয়স বা তারও বেশি বয়সী ব্যক্তিদের এবং হৃদরোগ ও ফুসফুসের রোগ রয়েছে এমন ব্যক্তিদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। গবেষকরা উল্লেখ করেছেন, কার্ডিওভাসকুলার ডিজিজ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা ক্যান্সারের রোগীদেরও কোভিড-১৯ এর কারণে মৃত্যুর ঝুঁকি বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গবেষকরা বলেছেন যে, কোভিড-১৯ -এর সময় হার্টের রোগীদের অতিরিক্ত যত্ন নেয়া উচিত। এই ব্যক্তিদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, প্রচুর ফল এবং শাকসবজি খেতে হবে, নিয়মিত শরীরচর্চা (বাড়ির ভেতরে) করা এবং ৭-৮ ঘণ্টা ঘুমাতে হবে। এর ফলে আপনার প্রতিরোধ ক্ষমতা উন্নত হবে এবং যেকোনো সংক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে পারবেন।

আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির মতে, হাসপাতালে ভর্তি COVID-19 রোগীদের ৪০ শতাংশের মধ্যেই কার্ডিওভাসকুলার বা সেরিব্রোভাসকুলার রোগ পাওয়া গেছে। হৃদরোগীদের সংক্রমণ রোধ করার জন্য এই বিষয়গুলো মেনে চলা জরুরি-

* যারা অসুস্থ তাদের এড়িয়ে চলুন।* চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন। * কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধোবেন।* হাঁচি দেওয়ার সময় নাক ঢেকে রাখুন। * কাশির সময় মুখ ঢেকে রাখুন।* যে যে জায়গায় স্পর্শ করেন সেইসব জায়গা থেকে ভাইরাস অপসারণের জন্য জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন। * হার্টের রোগীদের সমাবেশ এবং ভ্রমণ এড়িয়ে চলা উচিত। হার্টের রোগীদের টিকা বা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপ টু ডেট থাকতে হবে, যেমন - নিউমোনিয়া এবং ফ্লু-এর জন্য।

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)