সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বিঘার পর বিঘা জমিতে রঙিন গোলাপ | কৃষি দিবানিশি | Bangladesh Television

এখানে কৃষি মানেই ফুল। আর ফুল মানেই সমৃদ্ধি। এই ফুল চাষই পাল্টে দিয়েছে অনেকেরই ভাগ্য। গোটা সাভার উপজেলায় শ্যামপুর, বনগাঁও, বিরুলিয়া এই তিনটি ইউনিয়নের সবগুলো গ্রামই এক একটি ফুল পল্লী। কৃষক আবাদি ক্ষেত থেকে বাড়ির আঙিনা...সবখানে গোলাপ চাষ করছেন। আমার মনে আছে, এই এলাকায় ফুল চাষের এই বিপ্লবের শুরু গত দুই

এখানে কৃষি মানেই ফুল। আর ফুল মানেই সমৃদ্ধি। এই ফুল চাষই পাল্টে দিয়েছে অনেকেরই ভাগ্য। গোটা সাভার উপজেলায় শ্যামপুর, বনগাঁও, বিরুলিয়া এই তিনটি ইউনিয়নের সবগুলো গ্রামই এক একটি ফুল পল্লী। কৃষক আবাদি ক্ষেত থেকে বাড়ির আঙিনা...সবখানে গোলাপ চাষ করছেন। আমার মনে আছে, এই এলাকায় ফুল চাষের এই বিপ্লবের শুরু গত দুই যুগ আগে। প্রথমে দুয়েকজন দুরদর্শী কৃষক শুরু করেন। তারপর একে একে সবাই যুক্ত হন এই লাভজনক চাষে। ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালির মতোই ফুল চাষের বিপ্লব ঘটেছে ঢাকার সাভারে। বিঘার পর বিঘা জমির গোলাপের সঙ্গে মিশে আছে বহু মানুষের আর্থ সামাজিক উন্নতি অর্থাৎ রঙিন অর্থনীতির গল্প।

এটি বিরুলিয়ার সামাইর গ্রাম। কমবেশি সবখানেই চাষ হচ্ছে গোলাপ। এই গোলাপের জমিটি স্থানীয় তরুণ ইমরান হোসেনের। তিনি আত্মনির্ভরশীল হতে দ্বিতীয় কোনো চিন্তা করেননি। এইচএসসি পাশ করে পারিবারিক প্রচলন অনুযায়ী শুরু করেন ফুল চাষ। তার জানা মতে প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে ফুল চাষ হচ্ছে এই এলাকায়। তার উদ্যোগটির বয়স মাত্র ৭ বছরের। এরইমধ্যে ৭ বিঘা মেরিন্ডা জাতের গোলাপ ফুল চাষ করে সফল হয়েছেন তিনি।

বাণিজ্যিক কৃষির দৃষ্টিকোণ থেকে যদি ফুলের হিসাব করা হয়, এক বিঘা ফুল চাষে যা লাভ আসে তা যেকোনো ফসলের দুই থেকে তিনগুণ বেশি। বিশেষ করে এই লাভ অনেকটাই নিশ্চিত করছে গোলাপ ফুলে। (একটি গাছ ২০ বছর ফুল দেয়)

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)