সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ, নদী-সমুদ্রে কঠোর নজরদারিতে কোস্টগার্ড

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড।

জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (৭ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে বাহিনীটি।

সিয়াম-উল-হক বলেন, সাম্প্রতিক সময়ে কিছু আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকারের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস, প্রজনন ব্যাহত ও ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসব অবৈধ ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানোর ফলে এর ব্যবহার অনেকটাই কমে এসেছে। এতে ভবিষ্যতে সমুদ্র ও নদীতে মাছের প্রাচুর্য বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০' অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।

এ বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি নদী ও উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মা ইলিশ সংরক্ষণে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। আসুন, সবাই মিলে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডকে সহায়তা করি, যেন সুনীল অর্থনীতি আরও শক্তিশালী হয়।

এছাড়া উপকূল ও সমুদ্র অঞ্চলে যেকোনো প্রয়োজনে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোনকল করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের টহল কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।

টিটি/এমকেআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)