সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

নিম্নমুখী প্রবণতায় চীনের সয়াবিন আমদানি

চীনে সয়াবিন আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। সেপ্টেম্বরে দেশটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে। মাড়াইস্বল্পতার কারণে চাহিদায় ভাটা পড়েছে। এ কারণেই আমদানিতে ম

চীনে সয়াবিন আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। সেপ্টেম্বরে দেশটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে। মাড়াইস্বল্পতার কারণে চাহিদায় ভাটা পড়েছে। এ কারণেই আমদানিতে মন্দাভাব দেখা দেয়। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ সয়াবিন ক্রেতা দেশ। সেপ্টেম্বরে দেশটি ৬৮ লাখ ৮০ হাজার টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই মাসে আমদানি করা হয়েছিল ৯৭ লাখ ৯০ হাজার টন। সে হিসাবে আমদানি ২৯ লাখ ১০ হাজার টন কমেছে।

শুল্ক বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাস চীন ৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টন সয়াবিন আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে দশমিক ৭ শতাংশ। চলতি মাসেও আমদানি কমতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এদিকে গত মাসে দেশটিতে সয়াবিন ও সয়ামিলের মজুদও কমেছে।

তথ্য বলছে, চলতি বছরের শুরুতে দ্রুত পুনরুজ্জীবিত হতে থাকা শূকর পালন খাতে সয়াবিনের শক্তিশালী চাহিদা তৈরি হয়। ফলে মাড়াইকারী প্রতিষ্ঠানগুলো কৃষিপণ্যটির ক্রয় বাড়িয়ে দেয়। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে চাহিদা রেকর্ড সর্বনিম্নে নেমে যায়।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)