সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ইলিশের বাড়ি চাঁদপুর

সরকারের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ কার্যক্রমের আওতায় শুরু হচ্ছে জেলার ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় তুলে ধরার কর্মসূচি। এ কার্যক্রমে এগিয়ে আছে চাঁদপুর জেলা। আজ শুক্রবার নানান আনুষ্ঠানিকতায় এই জেলা তুলে ধরবে তার পরিচয় ও গর্বের যত কথা। তারা বলছে, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’।

সরকারের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ কার্যক্রমের আওতায় শুরু হচ্ছে জেলার ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় তুলে ধরার কর্মসূচি। এ কার্যক্রমে এগিয়ে আছে চাঁদপুর জেলা। আজ শুক্রবার নানান আনুষ্ঠানিকতায় এই জেলা তুলে ধরবে তার পরিচয় ও গর্বের যত কথা। তারা বলছে, ‘ইলিশের বাড়ি চাঁদপুর’।

বাঙালির জাতিগত সমৃদ্ধির যে সুর, তা ইলিশের রূপে-গন্ধে ভরপুর। গভীর সমুদ্রের মাছ হলেও জীবনকালের কিছুসময় কাটে নদীর জলে। সন্তানসম্ভবা মেয়ে যেমন বাপের বাড়িতে আসে তেমনি ইলিশের প্রিয় ঠিকানা মেঘনা। আর মেঘনা চাঁদসওদারগরের জেলা চাঁদপুর। চাঁদপুরকে ঘিরে যত বন্দনা তার শুরু থেকে শেষ যেন ইলিশকে ঘিরেই।

বাংলা সাহিত্যে সংস্কৃতি আর লোকজ জীবন আখ্যানে ইলিশ এক অনন্য গর্বের ধন। জীবনে ভাত খান না এমন বাঙালি পাওয়া গেলেও ইলিশ পছন্দ করেন না এমন দৃষ্টান্ত মেলা ভার। সব বাঙালির মুখেই ইলিশের অমৃত স্বাদ।

মানুষসৃষ্ট কারণেই ইলিশ হারিয়ে যায়। আবার মানুষের ভালোবাসায় ঝাঁকে ঝাঁকে ইলিশ আসে চাঁদপুরে। মেঘনার স্রোতস্বিনী বুকে ইলিশের আলো ধাঁধিয়ে দেয় চোখ। ঘাটে ইলিশের পসরা বসে। ইলিশ চলে যায় ষোলো কোটির মুখে, ইলিশ যায় পৃথিবীর দেশে দেশে বাঙালি পরিচয় গায়ে মেখে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)