সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা

চাঁদপুরে এবার ছয় লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

চাঁদপুরে এবার ছয় লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

তিনি বলেন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাসের অভিযান কঠোরভাবে পালিত হয়েছে। জেলেদের নদীতে নামতে দেওয়া হয়নি। ফলে জাটকা চাঁদপুর অতিক্রম করে আবার সাগরে যেতে পেরেছে। সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করায় আশা করছি, এবার লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিন নদীর মোহনা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্স। অভিযান শেষে সাংবাদিকদের একথা বলেন জেলা মৎস্য কর্মকর্তা।

মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী বলেন, এ বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহর সার্বিক তত্ত্বাবধানে ১০টি স্পিডবোট দিয়ে দিন ও রাতে অভিযান পরিচালনা করা হয়। রমজান মাসেও জেলা-উপজেলা প্রশাসন, আমাদের মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোস্টগার্ড ও নৌপুলিশ নদীতে অবস্থান করে। যে কারণে অন্য জেলার জেলেরা নদীতে নামতে পারেননি। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে।

অভিযান চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা সদরের আনন্দ বাজার জেলেপল্লি এলাকায় জেলেদের সঙ্গে কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জামিল হোসেন, কোস্টগার্ড ও নৌপুলিশের কর্মকর্তা ও সদস্যরা অভিযানে অংশ নেন।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)