Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

প্রযুক্তি ব্যবহার করে কি ধানের দাম বাড়ানো যাবে?

বাজারে দাম না পাওয়ায় কৃষকদের মাঝে হাহাকার পড়েছে। সরকার ভাবছে প্রযুক্তির ব্যবহার ও চাল রপ্তানির কথা।

বিবিসি বাংলা১৪ মে ২০১৯ · ১ মিনিটের পড়া
এগ্রোটেক

বাজারে দাম না পাওয়ায় কৃষকদের মাঝে হাহাকার পড়েছে। সরকার ভাবছে প্রযুক্তির ব্যবহার ও চাল রপ্তানির কথা।

টাঙ্গাইল জেলার ক'দিন আগে একজন কৃষক ক্ষোভ এবং হতাশা থেকে জমিতে পাকা ধানে আগুন লাগিয়ে দেন।

দেশে যে বছরই ধানের ফলন ভাল হয়, তখনই ধানের দাম নিয়ে কৃষকরা হতাশায় পড়তে হয়।

এই চক্র থেকে বেরিয়ে আসার আদৌ কি কোন উপায় আছে - এই প্রশ্ন এখন উঠছে।

উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার মোসাম্মৎ বানেশা বেগম অন্যের তিন বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু এখন তার শ্রম এবং খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় তিনি থমকে গেছেন।

"ধানের দাম নাই। কিন্তু কৃষি খরচ বেশি। ১২০০ টাকা দিয়া এক বিঘা ধান কাটাতে কামলা নিতে হয়। পোষায় না।"

টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বানকিনা গ্রামের একজন কৃষক আবদুল সিকদার কয়েকদিন আগে তার জমিতে পাকা ধানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় ক্ষোভ এবং হতাশা থেকে তিনি এটা করেছিলেন বলে তার পরিবারের একজন সদস্য জানিয়েছেন।

বোরো ধান মণপ্রতি এখন কৃষকদের ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

কুড়িগ্রামের একজন কৃষক আজিজার রহমান বলছিলেন, প্রতি বছরই ধানের দাম নিয়ে তাদের হতাশায় পড়তে হচ্ছে।

ট্যাগ#ধান#প্রযুক্তি
বিবিসি বাংলাদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()