সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বাঁধাকপি পিস ৫ টাকা

দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে পাঁচ টাকায় মিলছে বাঁধাকপি। এতে লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে পাঁচ টাকায় মিলছে বাঁধাকপি। এতে লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার দেশমা হাট এলাকায় রাস্তার পাশে স্তূপ করে পাঁচ টাকা পিস বাঁধাকপি বিক্রি করতে দেখা গেছে।

ওই বিক্রেতার নাম আনোয়ার হোসেন। তিনি বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা।

আনোয়ার হোসেন জানান, দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে প্রায় এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন তিনি। কিন্তু এখন সেই বাঁধাকপি তার গলার কাঁটা হয়েছে। বাজারে নামমাত্র মূল্যে তাকে এ সবজি বিক্রি করতে হচ্ছে। কখনো পাঁচ টাকায় আবার কখনো ৬-৭ টাকায় বিক্রি করছেন। এতে তার ১০-২০ হাজার টাকা লোকসান হবে বলে জানান আনোয়ার হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে ৩ দশমিক ২৮ হেক্টর জমিতে ফুলকপি এবং ৪ দশমিক ১৮ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।

আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, 'পাঁচ টাকা দরে ২০ টাকায় চারটি বাঁধাকপি কিনলাম। বর্তমান বাজারে এর চেয়ে কম দামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো।'

আসলাম নামের এক কৃষক বলেন, 'বাজারে আসলে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়ে পড়েছে। ৫০০ টাকা নিয়ে আসলে ব্যাগ ভরেই না।তারপরও আমাদের কষ্ট করে চলতে হয়।'

বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

মাহাবুর রহমান/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)