সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পশুর দাম নিয়ে শঙ্কায় ক্রেতা-বিক্রেতা

আর কয়েকদিন পরই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে ৩ লাখ ৮৬ হাজার ৩৯৬টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। তবে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। দুশ্চিন্তায় রয়েছেন ক্রেতারাও।

আর কয়েকদিন পরই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে ৩ লাখ ৮৬ হাজার ৩৯৬টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। তবে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। দুশ্চিন্তায় রয়েছেন ক্রেতারাও।

এবার গো-খাদ্যের দাম অত্যধিক বৃদ্ধি পাওয়ায় কোরবানির পশু প্রস্তুতে ব্যয় বেশি হয়েছে। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা জেলার চাহিদার তুলনায় বেশি রয়েছে।

জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৬০ হাজার। আর ৯ উপজেলায় মোটাতাজা করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৩৯৬টি গবাদিপশু। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ষাঁড় ১ লাখ ৭১ হাজার ৭১২টি, মহিষ ১ হাজার ৪০৫টি, ছাগল ১ লাখ ৫৫ হাজার ও ভেড়া ৬১ হাজার ১৩৩টি। এখান থেকে জেলার চাহিদা মিটিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৯৬টি পশু দেশের বিভিন্ন জেলায় চলে যাবে।

সিরাজগঞ্জ সদর উপজেলার আরাভ এগ্রো ফার্মের ম্যানেজার মাহমুদুল হাসান সিহাব জাগো নিউজকে বলেন, এ ফার্মে প্রায় শতাধিক কোরবানিযোগ্য পশু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। তবে গো-খাদ্যের দাম বেশি থাকায় পশু অনুযায়ী দাম নিয়ে শঙ্কায় আছেন তারা।

একই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল মমিন বলেন, প্রতি বছর ভাইয়েরা মিলে কোরবানি দিই। কিন্তু এবার গরুর যে দাম, তাতে কোরবানি দিতে পারবো কিনা সন্দেহ।

ঊর্ধ্বগতির গো-খাদ্যের বাজার মূল্যে পশুর প্রকৃত দাম তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন রায়গঞ্জ উপজেলার খামারি আব্দুল মোত্তালেব। তিনি বলেন, যে গরুগুলো তিন লাখ টাকায় বিক্রি করার আশা করছি সেগুলোর পেছনে আমাদের ২ লাখ ৮০ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে।

একই উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল আহম্মেদ জাগো নিউজকে বলেন, গো-খাদ্যের মূল্য বেশি থাকায় বাড়ছে কোরবানি পশুর দাম। এতে করে সমাজের অনেকেই অর্থের অভাবে এবার কোরবানি দিতে পারবে না।

শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, এ উপজেলায় গো-খামারের সংখ্যা প্রায় ৭ হাজার। তবে যারা প্রকৃত খামারি তাদের গো-খাদ্যের চাহিদা মেটাতে উন্নতমানের ঘাসের চাষ করতে হবে। এতে খাদ্য খরচ কম হবে। তাছাড়া ঘাস গবাদিপশুর জন্য খুবই উপকারি।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, এবার জেলায় প্রায় ৩ হাজার কোটি টাকার গবাদিপশু বিক্রয় হবে বলে আমরা আশা করছি। জেলায় ৩১টি স্থায়ী ও ১৬টি অস্থায়ী পশুর হাট থেকে ক্রেতারা পশু সংগ্রহ করতে পারবে। সেইসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে পশুর ছবি আপলোড করে অনলাইনেও বিক্রি করা হবে। আর গো-খাদ্যের দাম বৃদ্ধির ফলে খামারিরা কিছুটা বিপাকে পড়েছেন বলে জানান এই কর্মকর্তা।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)