সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

‘মিঠা পানিতে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে’

'ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারবো।'

'ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারবো।'

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের বিআইডব্লিউটি মোড়ে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের জেলা কার্যালয়ে নবাগত পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান এসব কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পুলিশের আগের কার্যক্রম আর এখনকার কাজ এক হবে না। এ অঞ্চলে এখন যারা দায়িত্বে প্রায় সবাই নতুন। আমরা চাইবো বিগত দিনের সব কার্যক্রম পর্যালোচনা করে নতুনভাবে কাজ করার জন্য। নৌপথ সার্বিকভাবে নিরাপদ রক্ষার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও সেনাবাহিনীসহ টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করব।

সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদের পরিচালনায় বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ প্রমুখ।

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভিয়েতনামের পাঙাশ খামারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ নিয়ে যুক্তরাজ্যের অর্থায়নে গবেষণা

স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ২৪ লাখ পাউন্ডের একটি প্রকল্প খতিয়ে দেখবে ভিয়েতনামের পাঙাশ চাষে কীভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে ওঠে, আর ওষুধ কাজ না করলে চাষিরা কী বিকল্প নিতে পারেন।

AgNavigator১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)