সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ছাদকৃষি চর্চায় দক্ষতা দেখালেন ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন | পর্ব ৩৬৪

মহাখালী ডিওএইচএস-এর প্রায় ২ হাজার ৭শ বর্গফুট ছাদজুড়ে গড়ে উঠেছে এক সম্পূর্ণ পরিকল্পিত ছাদকৃষি। ২০২০ সালে যে ছাদকৃষি দেখা গিয়েছিল, বর্তমান চিত্র তার থেকে অনেক বেশি পরিপক্ব ও মাঠভিত্তিক কৃষির আদলে গুছানো। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই ছাদকৃষিকে এগিয়ে নিয়েছেন পরিকল্পনা, কৌশল ও ধার

মহাখালী ডিওএইচএস-এর প্রায় ২ হাজার ৭শ বর্গফুট ছাদজুড়ে গড়ে উঠেছে এক সম্পূর্ণ পরিকল্পিত ছাদকৃষি। ২০২০ সালে যে ছাদকৃষি দেখা গিয়েছিল, বর্তমান চিত্র তার থেকে অনেক বেশি পরিপক্ব ও মাঠভিত্তিক কৃষির আদলে গুছানো। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এই ছাদকৃষিকে এগিয়ে নিয়েছেন পরিকল্পনা, কৌশল ও ধারাবাহিক যত্নের মাধ্যমে।

শুরুতে যেখানে ছিল মূলত ফলদ গাছ, সেখানে এখন যুক্ত হয়েছে নানা ধরনের সবজি ফসল। আধুনিক কৌশল ও কৃষি বিভাগের পরামর্শে উৎপাদন হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য। ব্যস্ত নগর জীবনের মাঝেও এই ছাদকৃষি তার কাছে মানসিক প্রশান্তি ও আনন্দের উৎস।

বর্তমান সরকারের একজন নীতি নির্ধারক হয়েও মাটি ও কৃষির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তিনি দেখেন সৌভাগ্য হিসেবে। ভবিষ্যতে নগর কৃষি, ছাদকৃষি ও আঙিনা কৃষিকে আরও বিস্তৃত করতে কৃষিভিত্তিক নীতিমালার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে এই প্রতিবেদনে।

দ্রুত নগরায়ণের কারণে কমে আসা কৃষিজমির ঘাটতি পুষিয়ে দিতে ছাদকৃষি হতে পারে একটি কার্যকর সমাধান, যা সবুজ নগর, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিশুদ্ধ বাতাস এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে সহায়ক।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)