সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মাংসের গরুর জাত ‘ব্রাহমা’, ওজন ২৫-৩০ মণ

দেশে প্রথমবারের মতো খামার পর্যায়ে লালন পালন চলছে মাংসের গরুর জাত ‘ব্রাহমা’। ওই গরুর ওজন হবে ২৫ থেকে ৩০ মণ, যা প্রচলিত গরুর চেয়ে ২০ মণ বেশি।

দেশে প্রথমবারের মতো খামার পর্যায়ে লালন পালন চলছে মাংসের গরুর জাত ‘ব্রাহমা’। ওই গরুর ওজন হবে ২৫ থেকে ৩০ মণ, যা প্রচলিত গরুর চেয়ে ২০ মণ বেশি।

‘ব্রাহমা’র আদি নিবাস ভারতীয় উপমহাদেশই। আমেরিকার বিজ্ঞানীরা এই জাতটি উন্নয়ন করেন, তাই কোথাও কোথাও এর পরিচিতি ‘আমেরিকান ব্রাহমান’ হিসেবে। বাংলাদেশের ২০০৮ সালে পরীক্ষামূলক এই জাতটির সিমেন বা বীজ নিয়ে আসেন বিজ্ঞানীরা।

ওই বীজের ষাঁড়ই এখন ভূমিকা রাখছেন জাতটির সম্প্রসারণে। ২০১৪-১৫ সালে দেশের ৩৮ জেলার ৮০উপজেলার ১৩০ জন বাছাই করা খামারির ২৬০টি গাভীকে দেয়া হয় ‘ব্রাহমা’ জাতের সিমেন।

বীফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক এস এম এ সামাদ বলেন, অামাদের তিন হাজারের অধিক বাচ্চা চলে আসছে এবং পঁচিশ হাজার ‘ব্রাহমা’র’ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় ছয় মাসে একটি বাচ্চা ওজন আসছে ১’শ ৮৩ কেজি। ওই বীজে জন্ম নেয়া ষাঁড়গুলোর এখন বয়স পনের থেকে আঠারো মাসের মধ্যে।

“এই বয়সে দেশী ষাঁড়ের ওজন যেখানে হয় সর্বোচ্চ ৮০ কেজি বা ২ মণ, সেখানে খামার পর্যায়ে ‘ব্রাহমা’ জাতের এই গরুর ওজন পৌঁছেছে ৪’শ ৪০ থেকে ৪’৬০ কেজি। যা খামারিদের কাছে এক বিস্ময়।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে জাতটির সম্প্রসারণ। টাঙ্গাইল সখিপুর ভেটেরিনারি সার্জন শফিকুল ইসলাম মানিক জানান, আমরা প্রায় ৩’শ সিমেন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, আগামী বছরেই দেশের কোরবানির বাজারে ওজনদার ষাঁড় হিসেবে সাড়া ফেলবে ‘ব্রাহমা’।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)