সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

উগান্ডার প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে ব্র্যাক

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ৪০ ভাগ মানুষ এখনও বাস করে দারিদ্র্য সীমার নীচে। জনগোষ্ঠির দারিদ্র্য দূর করতে কৃষি ও পুষ্টি উন্নয়নের দিকে জোর দিচ্ছে সে দেশের সরকার। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠিকে একেবারে গোড়া থেকে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশভিত্তিক বিশ্বের বৃহৎ বেসরকারি স

বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ৪০ ভাগ মানুষ এখনও বাস করে দারিদ্র্য সীমার নীচে। জনগোষ্ঠির দারিদ্র্য দূর করতে কৃষি ও পুষ্টি উন্নয়নের দিকে জোর দিচ্ছে সে দেশের সরকার। এক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠিকে একেবারে গোড়া থেকে এগিয়ে নিতে কাজ করছে বাংলাদেশভিত্তিক বিশ্বের বৃহৎ বেসরকারি সংগঠন ব্র্যাক।

উগান্ডাকে বলা হয় পার্ল অব আফ্রিকা। ১৯৭০ থেকে ৮০ এক দশক এই দেশটির জন্য এক অন্ধকার সময়। গৃহযুদ্ধে প্রাণ দিতে হয়েছে ৫ লাখেরও বেশি মানুষকে। তারপরও বহুদিন চলেছে এর জের। সে কারণে ২ লাখ ৩৬ হাজার ৪০ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিকে চার কোটিরও কম জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণে এখনও হিমশিম খেতে হচ্ছে। এমন একটি দেশের মানুষের চিন্তাকে ঘুরিয়ে দিতে পাশে দাঁড়িয়েছে বিশ্বের বৃহৎ এনজিও ব্র্যাক। তারা কাজ করছে জনগোষ্ঠির কৃষি ও পুষ্টি সম্পর্কে চোখ খুলে দিতে।

উগান্ডার প্রধান খাদ্য মিষ্টি আলু। ব্র্যাকের কাছ থেকে এদেশের মানুষ চিনেছে কমলা শাসযুক্ত ভিটামিন এ ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ মিষ্টি আলু। এর চাষ ও কৌশল ও উপকরণ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে বহু কৃষক কৃষাণী।

কৃষি ও পুষ্টির এই সমন্বিত অভিযান ছড়িয়ে পড়েছে দেশটির ১২০ জেলার মধ্যে ৬৪টিতে। কৃষি আর পুষ্টির নতুন নতুন তথ্য জানাতে দেশটির মানুষের আগ্রহই জানান দিচ্ছে খাদ্য নিরাপত্তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সফল হবে এর সঙ্গে থাকা সংশ্লিষ্ট সবাই।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)