সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ব্লাস্ট আক্রান্ত ব্রি-২৮ ধান মাঠ থেকে দ্রুত তুলে নেওয়া হবে

ব্লাস্ট আক্রান্ত ব্রি-২৮ ধান মাঠ থেকে দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, চাষি যাতে এ ধান আর আবাদ না করেন এজন‌্য তাদের নিরুৎসাহিত করছি। রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে বোরো ধান নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

ব্লাস্ট আক্রান্ত ব্রি-২৮ ধান মাঠ থেকে দ্রুত তুলে নেওয়া হবে বলে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, চাষি যাতে এ ধান আর আবাদ না করেন এজন‌্য তাদের নিরুৎসাহিত করছি। রোববার (৩০ এপ্রিল) সচিবালয়ে বোরো ধান নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, 'নতুন জাতগুলোর মধ‌্যে একটা জাত ব্রি-২৮ বাংলাদেশে জনপ্রিয়। চালটাও চিকন, উৎপাদনও ভালো, আসেও আগে। কিন্তু সব জাতই দীর্ঘদিন চাষ করলে গুণাগুন কমে যায়, বিভিন্ন রোগ ও পোকামাকড় আক্রমণের সক্ষমতা হারিয়ে ফেলে। ব্রি-২৮ এত ভালো ধান, এটা ব্লাস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। অনেক জায়গায়ই চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাচ্ছি খুব দ্রুত ব্রি-২৮ টাকে মাঠ থেকে তুলে নিয়ে আসতে। চাষি যাতে আর না করে, তাদের নিরুৎসাহিত করছি। তাদের অন‌্য জাত চাষ করতে বলছি।'

দেশের বিভিন্ন স্থানে বিনা-৮৯ ও ৯২, বঙ্গবন্ধু-১০০, বিনা ধান ২৫ ভালো ধান হচ্ছে বলেও জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, 'এ জাতগুলো দ্রুত সম্প্রসারিত হওয়া দরকার। কৃষকের কাছে যাওয়া দরকার। বিনা ধান-২৫ এত চিকন চাল, এবার এত উৎপাদন হয়েছে, অস্বাভাবিক লাগছে। এবার এ ধানটা বিপ্লব ঘটাবে। বেশিরভাগ জেলায় এটা দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'পৃথিবীর অনেকের কাছে বিস্ময়, ছোট একটা দেশ। কীভাবে এত মানুষের খাবার নিজেরা উৎপাদন করছে। সরিষা, বাদাম, ভুট্টা- সব ফসল নিয়েই আমরা কাজ করছি।'

এবার রমজানে ফলমূল, শাক-সবজিসহ কোনো পণ‌্যের দাম অস্বাভাবিক হয়নি দাবি করে কৃষিমন্ত্রী বলেন, 'এবার তরমুজের দাম তুলনামূলকভাবে কম ছিল, অস্বাভাবিক গরমের মধ্যে তরমুজের চাহিদা ছিল প্রচণ্ড। আল্লাহর রহমতে উৎপাদন ছিল প্রচুর।'

আব্দুর রাজ্জাক বলেন, 'আমরা প্রায় মানুষেরই খাদ্যের চাহিদা মেটাতে পারছি। আমরা স্বপ্ন দেখছি এবং এ সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে, আগামী দিনে আমরা পুরো জাতিকে পুষ্টি জাতীয় খাবার খাওয়াবো। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।' এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারসহ মন্ত্রণালয়ের অন‌্যান‌্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)