সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শিকারি পাখি মাছরাঙা

সবুজ-শ্যামল এ দেশে পাখির অভাব নেই। তবে আলাদাভাবে মনোযোগ আকর্ষণ করে রঙিন মাছরাঙা। গ্রামাঞ্চলে সচরাচর দেখা মেলে এই শিকারি পাখির। বর্ণিল সাজে সজ্জিত এই পাখি নিয়ে লিখেছেন মনোনেশ দাস

সবুজ-শ্যামল এ দেশে পাখির অভাব নেই। তবে আলাদাভাবে মনোযোগ আকর্ষণ করে রঙিন মাছরাঙা। গ্রামাঞ্চলে সচরাচর দেখা মেলে এই শিকারি পাখির। বর্ণিল সাজে সজ্জিত এই পাখি নিয়ে লিখেছেন মনোনেশ দাস

সর্বত্রই দেখা মেলে শিকারি পাখি মাছরাঙার। দেখা মেলে বিল কিংবা পুকুরের মাঝে। প্রক্ষিপ্ত উজ্জ্বল আলোতে নিঃশব্দে বাঁশের কঞ্চি কিংবা ডালে ক্ষুরধার নখের সাহায্যে বসে থাকতে দেখা যায়। অসাধারণ ক্ষিপ্রতা নিয়ে মাছ, ব্যাঙ, পোকা-মাকড় শিকারের দৃশ্য সবার দৃষ্টি কাড়ে। শিকারের পর সেই খাবার গাছের ডালে বসে খাওয়ার অসাধারণ দৃশ্যপটও গ্রামাঞ্চলের চিরচেনা রূপের অংশ।

খাটো পুচ্ছ, বড় মাথা, সুচালো ঠোঁটের আঁটসাঁটো গড়নের পাখি মাছরাঙা। শিকার ধরার জন্য পানির দিকে মাথা নিচু করে ছোঁ দিয়ে ডুব দেয়। শিকার ধরে ঠোঁটের সাহায্যে আছড়ে আছড়ে হত্যার পর উপর দিকে ছুঁড়ে মারে। শিকারের মৃত্যু নিশ্চিত করে গিলে খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে।

ছোট ছোট পায়ে কুটকুট করে হাঁটে মাছরাঙা। কিচির-মিচির করে ডাকে। মাছরাঙার ছানারা কুঁইকুঁই শব্দে ডাকাডাকি করে। মা মাছরাঙা ছানাগুলোকে আদর করে খাওয়ায়। এ দৃশ্য যারা দেখেছেন, তারাই বলতে পারবেন কী অপার ভালোবাসা উৎসারিত হয় মাতৃহৃদয়ে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)