সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বড় ইলিশ

কক্সবাজারের টেকনাফে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এসব ইলিশের ওজন দেড় থেকে দুই কেজি। বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকা কেজি দরে।

কক্সবাজারের টেকনাফে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এসব ইলিশের ওজন দেড় থেকে দুই কেজি। বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকা কেজি দরে।

শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলারের জেলে আলী জোহার জাগো নিউজকে বলেন, 'সরকারি বিধিনিষেধ (নির্দিষ্ট সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা) মানতে আমাদের কষ্ট হতো। কারণ মাছ ধরতে না পারলে সংসার খরচ চালানো কষ্টের। তারপরও সরকারি বিধিনিষেধ মানছি। তাই এখন সাগরে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে।'

তিনি বলেন, 'আশা করি সামনে আরও বড় ইলিশ পাওয়া যাবে। এখন ঝড়-বৃষ্টিতে আবহাওয়া পরিস্থিতি কিছুটা খারাপ। সাগরে ইলিশের পাশাপাশি বড় পোপা (পোয়া মাছ), গোইজ্জা (রিটা) মাছও পাওয়া যাচ্ছে।'

শাহপরীর দ্বীপের ফিশিং ট্রলার মালিক সিরাজ কোম্পানির মাঝি আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, 'সাগর থেকে মাছ ধরে বুধবার (২৩ জুলাই) দ্বীপ ঘাটে ট্রলারসহ ফিরে আসি। সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ইলিশসহ পাঁচ মণ মাছ পাওয়া গেছে। এরমধ্যে এক-তৃতীয়াংশ ইলিশ ছিল।'

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি বিধিনিষেধ মানার কারণে এখন জেলেদের জালে সাগরের বড় বড় ইলিশ ধরা পড়ছে। এতে জেলে ও ট্রলার মালিকরা উপকৃত হচ্ছেন।

জাহাঙ্গীর আলম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)