সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জিআই পণ্য হিসেবে বাংলাদেশের ইলিশের স্বীকৃতি লাভ, দ্বার খুলে গেছে নতুন সম্ভাবনার

ইলিশের ঘ্রাণ মানে বাংলাদেশের সুবাস, এ ছিল এতদিন আবেগ ভালোবাসার গল্প। এখন এ গল্পই পরিণত হলো অধিকারে। শুধু বৈচিত্র্যেই নয় ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বারে; দেশের সাগর নদীতে প্রাচুর্য বাড়ছে সুগন্ধী এই রূপালী ইলিশের। সেখান থেকেই বাংলাদেশির ইতিবাচক অহংকারের যাত্রা ‘ইলিশ আমাদের’।

ইলিশের ঘ্রাণ মানে বাংলাদেশের সুবাস, এ ছিল এতদিন আবেগ ভালোবাসার গল্প। এখন এ গল্পই পরিণত হলো অধিকারে। শুধু বৈচিত্র্যেই নয় ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বারে; দেশের সাগর নদীতে প্রাচুর্য বাড়ছে সুগন্ধী এই রূপালী ইলিশের। সেখান থেকেই বাংলাদেশির ইতিবাচক অহংকারের যাত্রা ‘ইলিশ আমাদের’।

বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ইলিশ মাছ। গত ৪৫ বছরে এ উদ্যোগ না নেয়া হলেও কয়েক মাসের মধ্যেই এই গর্বিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। এর মধ্য দিয়ে দ্বার খুলে গেছে ইলিশ কেন্দ্রিক বহু সম্ভাবনার।

মৎস্য অধিদপ্তর মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ বলেন, ইলিশ আমাদের জীবনের অন্যতম অনুষঙ্গ। সে জন্য আমরা ঐতিহাসিক তথ্য প্রমাণাদি দিয়ে ট্রেডমার্ক অধিদপ্তরে আমরা আবেদন করি যে, ইলিশ আসলে ভৌগোলিক ভাবে বাংলাদেশেরই সম্পদ।

পৃথিবীর দেশে দেশে বাঙালির হাত ধরে এই জাতির ঐতিহ্য আর সংস্কৃতির দূত হয়ে ইলিশ তার অবস্থান গড়েছে বহু আগে। কিন্তু এবার যখন স্বীকৃতির প্রশ্ন, তখন বিশ্ববাসীর সম্মতি, অনিবার্য এক প্রাপ্তি।

পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিষ্ট্রার সানোয়ার হোসেন বলেন, এর আগে বর্হিবিশ্বে ইলিশের কোন ব্র্যান্ডিং ছিল না। এখন থেকে বিদেশী ক্রেতারা সঠিক পণ্যটি পাবে। এই সকল পণ্য আমাদের ঐতিহ্য ও জাতীয় সম্পদ।

এর পেছনে তৎপরতা আছে অনেকেরই। দেশের পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কাজ করে চলেছে বিল্ড ফর বেটার বাংলাদেশ নামের একটি সংগঠন।

উদ্যোক্তা বিল্ড বেটার বাংলাদেশ এর বিপাশা মতিন বলেন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অ্যাক্ট যে আইনের কথা বলা হচ্ছে, সেই আইন প্রণয়নের ক্ষেত্রে পিছনে বিল্ড বেটার বাংলাদেশ একটা ভূমিকা রেখেছি। সারা বাংলাদেশ ঘুরে ৭০টি পণ্যের তালিকা আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি এবং সেই তালিকা অনুযায়ীই এখন রেজিস্ট্রেশন হচ্ছে। এর আগে জামদানি হয়েছে।

শুধু পদ্মা মেঘনা নয়, ইলিশের মূল ঠিকানা এখন বাংলাদেশ। বিশ্বের ৬৫ শতাংশ ইলিশ মাছ উৎপাদিত হয় বাংলাদেশে। উৎপাদনের এই হার আরো বাড়ানোর প্রশ্নে এসেছে নতুন উৎসাহ, নতুন তাগিদ।

ইলিশের বাজার এখন তুঙ্গে। দামও সস্তা। এর মধ্যেই এসে গেছে শুভ এই বার্তা। দেশের আর সব নিজস্ব পণ্যের ক্ষেত্রেও দ্রুত এই স্বীকৃতি আসুক এই চাওয়া এখন সবার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)