সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

জানুয়ারিতে শেকৃবিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পোলট্রি কনভেনশন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পোলট্রি প্রফেশনালস বাংলাদেশের (পিপিবি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পোলট্রি প্রফেশনালস বাংলাদেশের (পিপিবি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে ২০২৩ সালের ২৮ ও ২৯ জানুয়ারি এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পোলট্রি খামারি, পোলট্রি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নেবেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন-২০২৩ এর প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ডা. আবদুর রহমান (রাফি) কনভেনশন ও পিপিবির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, কনভেনশনের প্রথমদিন (২৮ জানুয়ারি) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ পোলট্রি শিল্পের ওপর মুক্ত আলোচনা, বাংলাদেশে টেকসই পোলট্রি উৎপাদনের জন্য খাদ্য নিরাপত্তা অনুশীলন, উদ্ভাবনী এবং স্মার্ট পোলট্রি চাষের রূপান্তর বিষয়ক আলোচনা হবে।

সমাপনী দিনে (২৯ জানুয়ারি) পোলট্রি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য, দক্ষিণ এশিয়ায় পোলট্রি ও পোলট্রি পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা, পোলট্রি সাপ্লাই চেন, নিরাপদ ডিম ও মাংস উৎপাদনের জন্য জৈবপ্রযুক্তির প্রয়োগ: বাংলাদেশ পরিপ্রেক্ষিত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

এছাড়া পোলট্রি কনভেনশন উপলক্ষে ১০৮ পাতার একটি স্যুভেনির প্রকাশ করা হবে। বর্তমানে কনভেনশনে অংশগ্রহণে ইচ্ছুকদের তিনটি ক্যাটাগরিতে অনলাইন প্রি-রেজিস্ট্রেশন চালু আছে যার মাধ্যমে মোট ৬০০ জন অংশগ্রহণকারী চূড়ান্ত করা হবে। এর মধ্যে ৩০০ জন খামারি, ১০০ জন শিক্ষার্থী এবং অন্য পোলট্রি পেশাজীবী ২০০ জন থাকবেন।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)