সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ধান চাষে বৈশ্বিক সূচকে তৃতীয় বাংলাদেশ: কৃষিমন্ত্রী

ধান চাষে বৈশ্বিক সূচকে বাংলাদেশের বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

ধান চাষে বৈশ্বিক সূচকে বাংলাদেশের বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সংসদের চলতি অধিবেশনে এম. আব্দুল লতিফের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ধান চাষে র‌্যাংকিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ধান উৎপাদনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) সরকারিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন ধান বীজ উৎপাদন ও বিতরণ করে আসছে।

আরও পড়ুন: বোরোতে সাড়ে ১৭ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার

আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ দশমিক ৯৩ লাখ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের কল্যাণে বরাদ্দ দিয়েছে। তার মধ্যে উপকারভোগী কৃষকের সংখ্যা ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলা বীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মেট্রিক টন বীজ বিএডিসির চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ধানের দামে কৃষকের মাথায় হাত

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থরক্ষায় বিএডিসির আওতাধীন ভাড়াভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচ চার্জ ৫০ শতাংশ হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর থেকে এখন পর্যন্ত চলমান। আইএইচআর/এমকেআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)