সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

পাহাড়ি কৃষিতে আশা জাগাচ্ছে আর্টেশিয়ান কূপ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে চাষাবাদে আশা জাগিয়েছে আর্টেশিয়ান কূপ। এই কূপ পাম্পিং ছাড়াই এক হাজার ফুট নিচের ভূ-গর্ভস্থ পানিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে নিয়ে আসে। ফলে শুষ্ক মৌসুমেও পানি পেয়ে বাড়ছে চাষাবাদ।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পাহাড়ি অঞ্চলে চাষাবাদে আশা জাগিয়েছে আর্টেশিয়ান কূপ। এই কূপ পাম্পিং ছাড়াই এক হাজার ফুট নিচের ভূ-গর্ভস্থ পানিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে নিয়ে আসে। ফলে শুষ্ক মৌসুমেও পানি পেয়ে বাড়ছে চাষাবাদ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে গত পাঁচ বছরে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা রহমতপুর, ইসলামাবাদ, সোনাই, কয়লা বাজারসহ আশপাশের এলাকায় ৩৩টি আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়েছে। এরমধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে বসানো হয়েছে ২০টি।

বিএডিসি আরও জানায়, এই কূপে পানি তুলতে বিদ্যুৎ কিংবা জেনারেটরের প্রয়োজন হয় না। এটি মাটির প্রায় এক হাজার ফুট গভীরে স্থাপন করা হয়ে থাকে। তবে সব পাহাড়ি অঞ্চলে স্থাপন করা যায় না। ভৌগোলিকভাবে যেসব পাহাড়ি অঞ্চলে স্প্রিং লেয়ার (নিচ থেকে পানির চাপ থাকা) রয়েছে সেসব অঞ্চলে আর্টেশিয়ান কূপ স্থাপন করা হয়। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামের মাটিতে স্প্রিং লেয়ার থাকায় কূপ স্থাপন করা গেছে। এসব কূপের পানি দিয়ে সবজি, ধান ও লেবু চাষ করছেন স্থানীয়রা।

বিএডিসির মিরসরাইয়ের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী জাহেদ হাসান বলেন, পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ করা কঠিন। তাই বিএডিসির উদ্যোগে এসব কূপ স্থাপন করা হয়েছে। এই পানি দিয়ে শুষ্ক মৌসুমেও চাষাবাদ করছেন স্থানীয় কৃষকরা।

করেরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন কুমার দাস জানান, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকার রহমতপুর গ্রামে বর্তমানে শুষ্ক মৌসুমে ৩০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। এরমধ্যে ২০ হেক্টর জমি চাষ হয় আর্টেশিয়ান কূপের পানি দিয়ে। বাকি ১০ হেক্টরের চাষ হয় স্থানীয় ছড়ার পানিতে।

কৃষক আবুল কালাম বলেন, আগে পানির অভাবে শুষ্ক মৌসুমে চাষাবাদ হতো না। আর্টেশিয়ান কূপ স্থাপনের পর ব্যাপক চাষাবাদ হচ্ছে। লেবুচাষ বেড়েছে।

মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, করেরহাট ইউনিয়নের পাহাড়ি এলাকায় আর্টেশিয়ান কূপ স্থাপনে চাষাবাদ বেড়েছে। কোনো খরচ না হওয়ায় কৃষকরা চাষাবাদে মনোযোগী হচ্ছেন।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)