সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আপেলের বীজ খেলে কি সত্যিই বিষক্রিয়া হয়?

সম্প্রতি ভাইরাল হওয়া 'মায়াপাখি' নামক একটি নাটকের গল্পে দেখা গেছে, আপেলের বীজ খেয়ে নায়িকার মৃত্যু হয়েছে। এই দৃশ্যের পর অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে-আসলেই কি আপেলের বীজ খেলে মৃত্যু বা বিষক্রিয়া হতে পারে? বিজ্ঞান কী বলে, কতটা সত্য এই ভয়-চলুন সহজভাবে জেনে নেওয়া যাক।

সম্প্রতি ভাইরাল হওয়া 'মায়াপাখি' নামক একটি নাটকের গল্পে দেখা গেছে, আপেলের বীজ খেয়ে নায়িকার মৃত্যু হয়েছে। এই দৃশ্যের পর অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে-আসলেই কি আপেলের বীজ খেলে মৃত্যু বা বিষক্রিয়া হতে পারে? বিজ্ঞান কী বলে, কতটা সত্য এই ভয়-চলুন সহজভাবে জেনে নেওয়া যাক।

আপেলের বীজে থাকে একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ, যার নাম অ্যামিগডালিন। এটি এমন একটি যৌগ, যা অনেক ফলের বীজে পাওয়া যায়। যেমন- আপেল, চেরি, এপ্রিকট, পিচ। এই অ্যামিগডালিন নিজে সরাসরি বিষ নয়, কিন্তু এটি শরীরে হজম হওয়ার সময় ভেঙে গিয়ে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে, যা একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক।

এখানেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পরিমাণ এবং অবস্থার ওপর ঝুঁকি নির্ভর করে। অল্প কয়েকটি বীজ খেলে সাধারণত কোনো ক্ষতি হয় না। কারণ বীজের শক্ত খোসা হজম হতে দেয় না। ফলে বিষ তৈরি হওয়ার আগেই বীজ শরীর থেকে বের হয়ে যায়। তবে চিবিয়ে বা ভেঙে খেলে তখন অ্যামিগডালিন বের হয়ে যায়। এতে করে শরীরে সায়ানাইড তৈরি হতে পারে। কিন্তু তবুও অল্প পরিমাণে ক্ষতি হয় না।

আরও পড়ুন:

গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বিপজ্জনক মাত্রায় যেতে হলে প্রায় ১৫০ থেকে কয়েক হাজার চিবানো বীজ খেতে হতে পারে বা প্রায় ২০-৪০টি আপেলের বীজ একসাথে গুঁড়ো করে খেতে হতে পারে। একটি আপেলে সাধারণত মাত্র ৫–৮টি বীজ থাকে। অর্থাৎ বাস্তবে আপেল খেতে গিয়ে দুর্ঘটনাবশত বিষক্রিয়া হওয়া প্রায় অসম্ভব।

যদি বেশি পরিমাণে সায়ানাইড শরীরে প্রবেশ করে, তাহলে এটি শরীরের কোষে অক্সিজেন ব্যবহার বন্ধ করে দেয়। ফলে শরীর 'অভ্যন্তরীণ শ্বাসরোধ' অবস্থায় পড়ে।এতে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যু হতে পারে। কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে হলে খুব বড় পরিমাণ বিষ দরকার, যা আপেলের বীজ থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায় না।

হ্যাঁ, একদম নিরাপদ। আপেল ফাইবারে সমৃদ্ধ, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। একই সঙ্গে স্বাস্থ্যের জন্য উপকারী।

আপেলের বীজে বিষাক্ত যৌগ থাকে, এটা সত্য। কিন্তু পরিমাণ কম হলে কোনো বাস্তব ঝুঁকি নেই। সাধারণভাবে আপেল খাওয়ার সময় অল্প কয়েকটি বীজ চলে গেলেও ভয় পাওয়ার কিছু নেই। অতএব আপেল খাওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

তথ্যসূত্র: হেলথ লাইন, মেডিক্যাল নিউড ‍টুডে

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)