সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

মোংলা বন্দর দিয়ে প্রথমবার আপেল আমদানি

মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি হলো আপেল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ৪০ ফিটের দুটি কন্টেইনারে আসা ৫১ মেট্রিক টন আপেল খালাস করা হয়।

মোংলা বন্দর দিয়ে প্রথমবার আমদানি হলো আপেল। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ৪০ ফিটের দুটি কন্টেইনারে আসা ৫১ মেট্রিক টন আপেল খালাস করা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর লাইবেরিয়ার পতাকাবাহী এম ভি মার্কস হাই ফং জাহাজে মেসার্স এশিয়ান ফ্রুটস্ (বিডি) লিমিটেড এই আপেল মোংলা বন্দর দিয়ে আমদানি করে।

গত ১৯ ডিসেম্বর মোংলা কাস্টম ও উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের প্রতিনিধি এবং বন্দরের ট্রাফিক বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে পণ্যের চালানটির কায়িক পরীক্ষা সম্পন্ন করে। পরে বৃহস্পতিবার বিকেলে আপেলের চালানটি খালাস করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান, আমদানিকৃত হিমায়িত ফল ডেলিভারির সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী উপস্থিত থেকে অংশীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ কে আনিসুজ্জামান, পরিচালক (ট্রাফিক) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি ও আমদানিকারকরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর যোগাযোগ ব্যাবস্থা, ব্যবসা-বাণিজ্য তথা সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সুফল মিলছে। এর আগে ফেরি থাকার কারণে ব্যবসায়ীরা ভোগান্তির জন্য মোংলা বন্দর ব্যবহার করতে চাইতেন না। এখন যেহেতু ঢাকা ও মোংলার মধ্যে কোনো ফেরি নেই, তাই পদ্মা সেতু হয়ে সরাসরি মোংলা বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতনিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে। স্বল্প সময়ে জাহাজ হ্যান্ডলিং, জেটি অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর।

আবু হোসাইন সুমন/এএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)