সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মোদীর স্বপ্নে মড়ক, একে একে মারা গেলো সাতটি চিতা

গত বছরের সেপ্টেম্বরে নিজের জন্মদিনে ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে আনা আটটি চিতা ভারতের কুনো জাতীয় উদ্যানে অবমুক্ত করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাত দশক পরে দেশটির মাটিতে চিতার পুনঃআবির্ভাব ঘটাতে নেওয়া উচ্চাভিলাষী এক প্রকল্পের আওতায় এরপর আনা হয় আরও ১২টি চিতা। সব ঠিকঠাক

গত বছরের সেপ্টেম্বরে নিজের জন্মদিনে ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে আনা আটটি চিতা ভারতের কুনো জাতীয় উদ্যানে অবমুক্ত করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাত দশক পরে দেশটির মাটিতে চিতার পুনঃআবির্ভাব ঘটাতে নেওয়া উচ্চাভিলাষী এক প্রকল্পের আওতায় এরপর আনা হয় আরও ১২টি চিতা। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ যেন মড়ক দেখা দিয়েছে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলোর মধ্যে। গত চার মাসে একে একে সাতটি চিতা মারা গেছে ভারতে। এতে হুমকিতে পড়েছে ভারত সরকারের চিতা পুনঃআবির্ভাব প্রকল্পের সফলতা।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত মঙ্গলবার (১১ জুলাই) কুনো জাতীয় উদ্যানে (কেএনপি) তেজস নামে একটি পুরুষ চিতার মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল চিতাটি। এ নিয়ে সেখানে গত মার্চের পর থেকে মোট সাতটি চিতার মৃত্যু হলো। এর মধ্যে নামিবিয়া থেকে আনা জোয়ালা নামে একটি চিতার বাচ্চাই ছিল তিনটি।

আরও পড়ুন>> জন্মদিনে চিতা অবমুক্ত করলেন নরেন্দ্র মোদী

প্রিন্সিপাল চিফ কনজারভেটর অব ফরেস্ট (পিসিসিএফ) ওয়াইল্ডলাইফ জে এস চৌহান জানিয়েছেন, প্রায় চার বছর বয়সী চিতা তেজস অভ্যন্তরীণ কলহের কারণে মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার সময় চিতাটি একটি অবরুদ্ধ জায়গায় ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে পর্যবেক্ষণকারী দলের সদস্যরা তেজসের ঘাড়ের কাছে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে চিকিৎসকদের ডাকা হয়। তবে ট্রাংকুলাইজার ব্যবহারের অনুমতি নিয়ে তারা পৌঁছাতে পৌঁছাতে দুপুর ২টা বেজে গিয়েছিল। ততক্ষণে চিতাটি মারা যায়। ময়নাতদন্তের পর তেজসের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত মার্চ মাসে চারটি বাচ্চার জন্ম দেয় চিতা জোয়ালা। কিন্তু পানিশূন্যতা ও দুর্বলতায় গত মে মাসে তিনটি বাচ্চা মারা যায়।

আরও পড়ুন>> ফের ১২ আফ্রিকান চিতা আনলো ভারত

তার আগে গত ২৭ মার্চ কিডনি সংক্রান্ত জটিলতায় মারা যায় নামিবিয়া থেকে আনা চিতা সাশা। গত ১৩ এপ্রিল মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা উদয়। গত ৯ মে একটি পুরুষ চিতার সঙ্গে সঙ্গমচেষ্টার সময় সহিংস সংঘাতে মারা যায় দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরেকটি চিতা দাকশা।

#WATCH | Prime Minister Narendra Modi releases the cheetahs that were brought from Namibia this morning, at their new home Kuno National Park in Madhya Pradesh.(Source: DD) pic.twitter.com/CigiwoSV3v

গত ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছিল আটটি নামিবিয়ান চিতা। এর মধ্যে পাঁচটি ছিল নারী ও তিনটি পুরুষ। পরে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও ১২টি চিতা। মার্চ মাসে একটি নামিবিয়ান চিতা চারটি বাচ্চার জন্ম দিলে কেএনপিতে মোট চিতার সংখ্যা দাঁড়িয়েছিল ২৪টিতে। কিন্তু মারা যেতে যেতে এখন সেই সংখ্যা ১৭টিতে নেমে এসেছে।

আরও পড়ুন>> বনের চিতা রক্ষায় কুকুর নিয়োগ ভারতে

একসময় ভারত থেকে আরব উপদ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলজুড়ে এশিয়াটিক চিতার আবাসভূমি ছিল। কিন্তু ভারতে ১৯৫২ সালে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়। ১৯৪৭ সালেই এ অঞ্চলের সবশেষ চিতাটির মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। এরপর থেকে ভারতে চিতার পুনঃআবির্ভাবের জন্য বহুবার চেষ্টা চালানো হয়েছিল। তবে সেগুলো সফল হয়নি। সবশেষ নরেন্দ্র মোদীর উদ্যোগে সাত দশক পর দেশটির জঙ্গলে আবারও চিতার বিচরণ শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমসকেএএ/

জাগো নিউজ ২৪সূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)