সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কৃষিতে সফল হোসেনপুরের শিক্ষিত যুবক

উচ্চশিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।

উচ্চশিক্ষিত যুবক মো. রেদুয়ান মোল্লা। মাদরাসা থেকে ফাজিল পাস করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কৃষিতে মনোনিবেশ করে সফলতার মুখ দেখেছেন। বাড়ির পাশের পতিত জমিতে শসা চাষ করে সফল হয়েছেন। এবার বাজারে শসার ভালো দাম থাকায় লাভবান হচ্ছেন তিনি।

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মোল্লাবাড়ি এলাকার যুবক মো. রেদুয়ান মোল্লা। তিনি এবার ২৬ শতক জমিতে শসা চাষ করেছেন। এদিকে কৃষি জমিতে শাক-সবজি চাষে সফল হওয়ায় এলাকার বেকার যুবকরাও তাকে দেখে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন।

জানা গেছে, রেদুয়ান মোল্লা পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতেন। তা থেকেই কৃষিতে আগ্রহী হয়ে ওঠেন। এবার বাড়ির পাশের ২৬ শতক জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। বর্তমানে বাজারে শসা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি দরে মণপ্রতি বিক্রি হচ্ছে ১৬০০-১৮০০ টাকা। তিনি দেড় থেকে ২ লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবেন।

রেদুয়ান মোল্লা বলেন, 'কয়েক বছর আগে কৃষি বিষয়ে দুটি প্রশিক্ষণ নিয়েছি। এরপর থেকে সিডলেস লেবু, বেগুন চাষ করেছি। বর্তমানে শসার প্রজেক্ট নিয়েছি। দুই-তিন দিন পর পর ৭ থেকে ৮ মণ করে শসা সংগ্রহ করা যায়। এ পর্যন্ত প্রায় ১৫০ মণের মতো শসা বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে।'

রেদুয়ানের বাবা জালাল উদ্দিন মোল্লা বলেন, 'লেখাপড়া করে ছেলে ভালো একটা চাকরি করবে, এটা সব বাবা-মায়ের ইচ্ছা। ছেলে যখন চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ শুরু করে; প্রথমে মন খারাপ হলেও এখন ভালো লাগে। আমার ছেলে একজন সফল উদ্যোক্তা। শুধু চাকরি করেই যে টাকা উপার্জন করতে হবে; সেই ধারণা আমার ছেলে বদলে দিয়েছে।'

স্থানীয় কৃষক মরজত আলী বলেন, '২ বছর ধরে শসা চাষ করছি। প্রায় সময়ই তার কাছ থেকে পরামর্শ নিতে আসি। তাকে দেখে আমরাও কৃষিতে মনোনিবেশ করেছি। উচ্চশিক্ষিত যুবক তিনি। চাকরি না করে তার কৃষিকাজ আমাদের উৎসাহ দেয়।'

উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, 'মাঠ পর্যায়ে কৃষি অফিস সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছে। বর্তমানে সাধারণ কৃষকদের পাশাপাশি রেদুয়ান মোল্লাদের মতো উচ্চশিক্ষিত যুবকরা কৃষিতে মনোনিবেশ করছেন। যা দেশের কৃষিকে এগিয়ে নিতে যথেষ্ট ভূমিকা রাখবে।'

এসকে রাসেল/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)