সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

আনারস দিয়ে ইলিশ রান্নার সহজ রেসিপি

এখন ইলিশের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণ ইলিশ উঠেছে। ছোট বড় সবাই ইলিশ মাছ পছন্দ করে। বাঙালির এ সময় পাতে ইলিশ থাকে নানান রেসিপিতে। নানা রকম সবজি দিয়ে ইলিশ রান্না করলে ভালো লাগে। শুধু সবজিই নয়, ফলের সঙ্গে ইলিশ রান্না করা যায়। একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে আনারসের সঙ্গে ইলিশ রান্না করতে পারেন। দুটোর জ

এখন ইলিশের মৌসুম। বাজারে প্রচুর পরিমাণ ইলিশ উঠেছে। ছোট বড় সবাই ইলিশ মাছ পছন্দ করে। বাঙালির এ সময় পাতে ইলিশ থাকে নানান রেসিপিতে। নানা রকম সবজি দিয়ে ইলিশ রান্না করলে ভালো লাগে। শুধু সবজিই নয়, ফলের সঙ্গে ইলিশ রান্না করা যায়। একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে আনারসের সঙ্গে ইলিশ রান্না করতে পারেন। দুটোর জুটি হবে অসাধারণ। খেতেও লাগবে দারুণ।

উপকরণ১. ইলিশ মাছ ৬ টুকরা২. আনারস কুচি ১ কাপ৩. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ৪. রসুন বাটা ১ চা চামচ৫. হলুদ গুঁড়া আধা চা চামচ৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ (পরিমাণমতো কমানো/বাড়ানো যাবে)৭. সরিষার তেল ৪ টেবিল চামচ৮. পোস্তবাটা ১ টেবিল চামচ৯. লবণ পরিমাণমতো১০. লেবুর রস ১ টেবিল চামচ ১১. চিনি ১ চা চামচ ১২. ধনিয়া পাতা কুচি সামান্য

প্রস্তুত প্রণালিমাছ ধুয়ে পানি ঝরিয়ে সামান্য হলুদ, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। চাইলে মাছে লবণ দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। একটি কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ নরম করে ভেজে নিন। এবার বাকি সব মসলা কষিয়ে আনারস দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিন। ফুটে উঠলে মাছ দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। আনারস বেশি টক হলে সামান্য চিনি দিন। ঝোল ঘন হয়ে এলে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। এরপর ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এসএকেওয়াই/কেএসকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)