সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাউথ কোরিয়ায় স্মার্ট কৃষিকে সামনে রেখে উচ্চতর গবেষণা

২০২২ সালের মধ্যে কৃষিকে ২০ ভাগ স্মার্ট প্রযুক্তির আওতায় আনতে চায় সাউথ কোরিয়া। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে মাটির বিভিন্ন উপাদান উন্নয়ন বিষয়ে উচ্চতর গবেষণা।

২০২২ সালের মধ্যে কৃষিকে ২০ ভাগ স্মার্ট প্রযুক্তির আওতায় আনতে চায় সাউথ কোরিয়া। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে মাটির বিভিন্ন উপাদান উন্নয়ন বিষয়ে উচ্চতর গবেষণা।

কোরিয়ার কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো নড়েচড়ে বসেছে ২০২২ সালের লক্ষ্যকে সামনে রেখে।

দেশটি সামগ্রিক কৃষিতে স্মার্ট ফার্মিংয়ের সম্প্রসারণ ঘটাতে চায়। এর অংশ হিসেবে সারাদেশে মূল কৃষি ও মাচ চাষে অন্তত: ২০ ভাগ এই প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। প্রাণিসম্পদ খাতে এই হারটি ধরা হয়েছে ২৫ ভাগ।

এই লক্ষ্যের সঙ্গে যুক্ত করে জলবায়ু পরিবর্তনসহ যুগপযোগী কৃষি গবেষণাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সেদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে চলছে মাটির স্বাস্থ্য নিয়ে বহুমুখি উচ্চতর গবেষণা।

কৃষি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. টং মিন সা বলেন, ‘আমরা দেখছি রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটির মাইক্রোঅর্গানিজমের হারের যে পরিবর্তন হচ্ছে সে বিষয়গুলো। নতুন ধরনের বায়ো ফার্টিলাইজারের মাধ্যমে কীভাবে মাটির হারানো শক্তি ফিরিয়ে আনা যায়, সেটি আমাদের গবেষণার গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

সেখানে সুগভীর বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা।

কোরীয় কৃষি মন্ত্রণালয়ের এখন বড় লক্ষ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কৃষিকে বহুমুখিভাবে লাভজনক করে তোলা।

সাউথ কোরিয়ার খাদ্য ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক পার্ক সু জিন বলেন, ‘আমরা কৃষিতে আইসিটির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানোর জন্য কাজ করছি। বিশেষ করে আধুনিক ও বিশেষায়িত গ্রিন হাউজে বিশেষ ব্যবস্থায় ফসল উৎপাদনের দিকে জোর দেয়া হয়েছে। ২০২২ সালের মধ্যে ১০ হাজার হেক্টরে গ্রিন হাউজ সম্প্রসারণের চিন্তাভাবনা রয়েছে। যার ৭৫ ভাগই পরিচালিত হবে স্মার্ট প্রযুক্তিতে।’

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)