সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গড়াই নদে জালে উঠে এলো বিষধর চন্দ্রবোড়া

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে ধরা পড়েছে বিষধর এ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। শনিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে এক জেলের মাছ ধরার জালে বিষধর সাপটি ধরা পড়ে।

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে জেলের জালে ধরা পড়েছে বিষধর এ রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ। শনিবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে এক জেলের মাছ ধরার জালে বিষধর সাপটি ধরা পড়ে।

এলাকাবাসী বিবিসিএফ কুষ্টিয়া টিম ও বন বিভাগে খবর দিলে জেলের মাছ ধরার ফাঁদ (দোয়ার) থেকে বিবিসিএফ কুষ্টিয়া টিম সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেয়।

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সভাপতি ও 'মানুষ মানুষের জন্য' কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, শনিবার দুপুরের দিকে তাদের কাছে খবর আসে কুমারখালীর কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আতিয়ার মোড় সংলগ্ন গড়াই নদে স্থানীয় এক জেলের জেলের মাছ ধরার ফাঁদে (দোয়াড়) একটি সাপ আটকে আছে। এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং সাপটিকে উদ্ধার করি। উদ্ধারের পরে সাপটিকে দেখে নিশ্চিত হওয়া গেছে এটা পৃথিবীর সবচেয় বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) জাতের। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া সামাজিক বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ জানান, বিভাগীয় বন কর্মকর্তার মাধ্যমে জানতে পারি কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে জেলেদের মাছ ধরার জালে একটি সাপ আটকে আছে। এমন তথ্যের ভিত্তিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলনের সহযোগিতায় আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ইউনিটের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে সাপটিকে অবমুক্ত করা হবে।

চলতি বছর গড়াই নদে জেলেদের জালেসহ কয়েক দফায় সাতটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

আল মামুন সাগর/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)