সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজারে

সেন্টমার্টিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। একেকটা ইলিশের ওজন দেড়-দুই কেজি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজারে।

সেন্টমার্টিনে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। একেকটা ইলিশের ওজন দেড়-দুই কেজি। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজারে।

বুধবারসহ (৬ আগস্ট) গত দুদিনে একশত মণের বেশি ইলিশ ধরা পড়ছে।

জেলে ও ব্যবসায়ীরা জানায়, এক সপ্তাহ আগে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে সাগরে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক দেখা হলে জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। পরে ঝাঁকে ঝাঁকে জালে ধরা পড়তেছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ ১৮০০ টাকা ও দুই কেজির বেশি ওজনের মাছ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে।

'

ট্রলার মালিক হাফেজ আহমেদ বলেন, 'ট্রলার নিয়ে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। এগুলোর প্রতিটি ওজন দেড়-দুই কেজি হবে। মাছগুলো একসঙ্গে আড়াই লাখ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, 'যেসব ট্রলার মালিক বা জেলে রয়েছে তাদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ। এটা অত্যন্ত সুখবর। শুনেছি দুদিনে ট্রলার মালিকরা আনুমানিক একশত মনের অধিক রুপালি ইলিশ পেয়েছেন।'

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, 'রুপালি ইলিশ এক কেজির চেয়ে বেশি হলে অনেক সুস্বাদু হয়। এখন যেহেতু জেলের জালে সাগরের বড় ইলিশ ধরা পড়ছে সেগুলো স্বাদও ভালো হবে।'

তিনি আরও বলেন, 'ইলিশের প্রজনন মৌসুমে জেলেরা সরকারি ৬৫ দিন বিধিনিষেধ মানার কারণে তারা সুফল পাচ্ছেন।'

জেএএম/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)