সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পরিবহন সংকটে ইলিশের বাজার মন্দা

মৌসুম শুরু হলেও কয়েকদিন ধরে ইলিশের বাজার মন্দা। তবে সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আমদানি বেড়েছে। এতে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সরগরম হয়ে উঠেছে ইলিশ বাজার। যদিও কারফিউয়ের প্রভাবে ক্রেতা সংকট চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।

মৌসুম শুরু হলেও কয়েকদিন ধরে ইলিশের বাজার মন্দা। তবে সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে আমদানি বেড়েছে। এতে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সরগরম হয়ে উঠেছে ইলিশ বাজার। যদিও কারফিউয়ের প্রভাবে ক্রেতা সংকট চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।

বুধবার (২৪ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে সরব ইলিশ ঘাট। প্রতিদিন ১৫০-২০০ মণ ইলিশ সরবরাহ হচ্ছে। তবে কারফিউয়ের কারণে গত কয়েকদিন মাছঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা।

নবির হোসেন নামের একজন ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, 'চলমান পরিস্থিতি ও কারফিউয়ের কারণে গত কয়েকদিন পরিবহন সংকটে অন্যান্য জেলায় ইলিশ পাঠানো সম্ভব হয়নি। ব্যবসায়ীরাও আসতে পারেননি। এজন্য বাজার মন্দা।'

তিনি জানান, বর্তমানে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকা, এককেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ ১৫০০-১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ঘাটে মাছ কিনতে আসা হানু চন্দ্র দাস বলেন, 'ঘাটের কয়েকটা আড়ত ঘুরে দেখেছি লোকাল ও আমদানি সব ইলিশেরই দাম বেশি। জাতীয় এ মাছ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

হাজীগঞ্জ থেকে আসা ক্রেতা মামুন ও মোজাম্মেল বলেন, 'আমরা ইলিশের বাড়ি চাঁদপুরের বাসিন্দা। তারপরও ইলিশের স্বাদ নিতে পারি না। কয়েক জায়গায় দাম শুনে দেখলাম, আমাদের ক্রয়ক্ষমতার বাইরে। যদি সাধ্যের মধ্যে পাই তাহলে কিনবো।'

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক। তিনি বলেন, গতবছর ইলিশের মৌসুমের এইসময় আড়াই থেকে তিন হাজার মণ ইলিশ আমদানি হয়েছে। কিন্তু এবার অনেক নিছে চলে এসেছে ইলিশের আমদানি। এখন প্রতিদিন স্থানীয় পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চলে গড়ে ১৫০-২২০ মণ ইলিশ আমদানি হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনায় বছরজুড়েই জেলেরা ইলিশ পান। এখন ভরা মৌসুম হলেও সামনে ইলিশের আমদানি বাড়ার সম্ভাবনাও রয়েছে। হতাশ হওয়ার কিছু নেই।

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)