সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এক বাঘাইড় ২৫ কেজি!

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। মাছটি ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মানদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

জানা যায়, জয় হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি নম্বর মাছটি ১২০০ টাকা কেজিতে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।

জেলে জয় হালদার বাংলানিউজকে জানান, বুধবার ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যায়। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে ৭টার দিকে আবার ফেলে ৮টার দিকে জাল তুলতেই দেখি মাছটি জালে আটকা পড়েছে। পরে বেলা ১০টার দিকে তিনি মাছটি বিক্রির জন্য ৫ নম্বর ফেরিঘাটে শাকিল সোহান মৎস্য আড়তে আনেন। সেখান থেকে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১২০০ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় কিনে নেন।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)