সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মেঘনায় ধরা পড়লো ৩ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ী।

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামের এক ব্যবসায়ী।

মঙ্গলবার (১১ জুন) রাতে আবদুজ্জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য মেঘনা নদীর মতিরহাট মাছ ঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে প্রথমে সাত হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়।

জেলে আব্দুজ্জাহের মাঝি বলেন, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন বড় আকারের ইলিশ ধরা পড়ছে। মঙ্গলবার বিকেলে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল ওঠালে দেখা যায় বড় ইলিশটি ধরা পড়েছে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে মাছটি ডাকে তোলা হয়।

মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, গত কয়েকদিন ধরে প্রায় কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় তিন কেজি ওজনের ইলিশটি চমক ছিল। এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)