সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাছের আড়ত থেকে ১০ ফুট অজগর উদ্ধার

বরগুনার পাথরঘাটায় মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে এটি বনে অবমুক্ত করা হয়।

বরগুনার পাথরঘাটায় মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে এটি বনে অবমুক্ত করা হয়।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বটতলা মাছ বাজারের একটি আড়ত থেকে অজগরটি উদ্ধার হয়।

উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল। আড়তের গেট খোলার পর মাছ সংরক্ষণের জন্য রাখা ককশিডের মধ্যে অজগরটি দেখতে পান তিনি। এসময় ভয়ে চিৎকার দেন হেলাল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে ওই আড়তে গিয়ে সাপটি উদ্ধার করেন জাকির মুন্সি।

জাকির মুন্সি আরও বলেন, এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।

সহকারী বন সংরক্ষণ তরিকুল ইসলাম ও জেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। বিকেলে এটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)