সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা: পায়রা নদীতে ধরা পড়ছে বড় বড় ইলিশ

বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুত বাড়ানো লক্ষ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর বাজারগুলোতে মিলছে বড় আকারের ইলিশ। বিক্রেতাদের দাবি, এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, যার অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়েছে বলে দাবি তাদের।

বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও মজুত বাড়ানো লক্ষ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর বাজারগুলোতে মিলছে বড় আকারের ইলিশ। বিক্রেতাদের দাবি, এসব ইলিশ মাছ স্থানীয় নদীর, যার অধিকাংশই পায়রা নদীতে ধরা পড়েছে বলে দাবি তাদের।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যার পর পটুয়াখালী শহরের নিউমার্কেট মাছ বাজারে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন বিক্রেতা বিভিন্ন আকারের ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। এসব ইলিশের অধিকাংশই ৯০০ গ্রাম থেকে ১১০০ গ্রাম ওজনের।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ তারা ১৬০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

বিক্রেতা বসির আহমেদ বলেন, যেহেতু সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ রয়েছে, তাই এখন যে মাছ দেখছেন তা সবই এই পায়রা নদীর। এখন মোটামুটি ভালো আকারের ইলিশ ধরা পরছে। ঈদের পরদিন হওয়ায় আজ বাজারে ক্রেতা কিছুটা কম। গত সপ্তাহে যে ইলিশ দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা ১৬০০ টাকায় বিক্রি করছি।

সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বাজার অনেকটা চাষের মাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এদিন বাজারে পাঙাশ, তেলাপিয়া, কৈ, শিং এবং রুই জাতীয় মাছ বেশি দেখা গেছে।

নিউমার্কেটে আসা ক্রেতা সাজিদ হোসেন শাওন বলেন, যেহেতু সাগরে মাছ ধরা বন্ধ, সে কারণে কিছুটা নিশ্চিত হওয়া গেলো যে এসব মাছ নদীর। এছাড়া মাছের রংটাও দেখতে বেশ ভালো লাগলো। তাজা মাছ, সে কারণে ১৬০০ টাকা কেজি দরে একটি কিনলাম।

গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা, যা শেষ হবে ২৩ জুলাই।

আব্দুস সালাম আরিফ/কেএসআর

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)