সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খেলতে খেলতে ঘরে আগুন লাগিয়ে দিলো পোষা বিড়াল, ক্ষতি লাখ টাকার

রান্নাঘরে খেলতে খেলতে কোনোভাবে বৈদ্যুতিক ইনডাকশন কুকার চালু করে দিয়েছিল পোষা বিড়াল। আর তা থেকে লেগে যায় আগুন। এতে ফ্ল্যাটের ভেতর কয়েক লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এই ঘটনা।

রান্নাঘরে খেলতে খেলতে কোনোভাবে বৈদ্যুতিক ইনডাকশন কুকার চালু করে দিয়েছিল পোষা বিড়াল। আর তা থেকে লেগে যায় আগুন। এতে ফ্ল্যাটের ভেতর কয়েক লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এই ঘটনা।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে, খেলার ছলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া বিড়ালটির নাম জিনগোদিয়াও। আর তার মনিবের নাম দানদান।

গত ৪ এপ্রিল বাইরে মাহজং খেলতে গিয়েছিলেন দানদান। হঠাৎ প্রোপার্টি ম্যানেজমেন্ট কর্মীরা ফোন করে জানান, তার বাড়িতে ঘরে লেগেছে।

আরও পড়ুন>>

দ্রুত বাসায় ফিরে আসেন এ তরুণী। এসে দেখেন, নিচতলার প্রায় পুরোটাই পুড়ে গেছে।

ঘটনার সময় বাড়িতে পোষা বিড়াল ছাড়া আর কেউ ছিল না। ফলে সন্দেহের তীর তার দিকেই যায়।

পরে অনুসন্ধানে বোঝা যায়, বিড়ালটি দুর্ঘটনাক্রমে হয়তো ইনডাকশন কুকারের ওপর পা রেখেছিল, যার ফলে সেটি চালু হয়ে যায় এবং পরবর্তীতে আগুন ধরে যায়।

তবে এই দুর্ঘটনায় বিড়ালটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দমকলকর্মীরা এসে তাকে বাড়ির ওপরের তলায় একটি কেবিনেটের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় খুঁজে পান। সারা শরীরে ছাই-ধুলা মেখে থাকলেও বিড়ালটি অক্ষত ছিল।

আরও পড়ুন>>

এ দুর্ঘটনায় দানদানের বাড়িতে প্রায় এক লাখ ইউয়ান (প্রায় ১৫ লাখ টাকা) সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পোষ্য যে ইচ্ছা করে এই কাজ করেনি, সেটি নিছকই দুর্ঘটনা, তা বুঝতে পেরেছেন দানদান। বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি।

অবশ্য আগুনের ঘটনার পর প্রিয় পোষ্যর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম বদলে 'সিচুয়ানের সবচেয়ে দুরন্ত বিড়াল' রেখেছেন এ তরুণী। বিড়ালটিকে নিয়ে ডুয়োইনে লাইভেও এসেছিলেন তিনি। এটিকে বিড়ালের কাছ থেকে 'ক্ষতিপূরণ' আদায় বলে উল্লেখ করেছেন দানদান।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)