সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সয়াবিনের নিরামিষ অমলেট কারির রেসিপি

সাধারণ সয়াবিন দিয়েও যে তৈরি করা যায় মজাদার, পুষ্টিকর এবং একেবারে ভিন্ন স্বাদের একটি পদ তা অনেকেই জানেন না। ডিম ছাড়াই অমলেটের স্বাদ পেতে চাইলে সয়াবিন হতে পারে দারুণ বিকল্প। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, মশলাদার সয়াবিনের নিরামিষ অমলেট যখন ঢুকে যায় ঝোলঝাল কারিতে, তখন তা হয়ে ওঠে এক অনন্য স্বাদ

সাধারণ সয়াবিন দিয়েও যে তৈরি করা যায় মজাদার, পুষ্টিকর এবং একেবারে ভিন্ন স্বাদের একটি পদ তা অনেকেই জানেন না। ডিম ছাড়াই অমলেটের স্বাদ পেতে চাইলে সয়াবিন হতে পারে দারুণ বিকল্প। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, মশলাদার সয়াবিনের নিরামিষ অমলেট যখন ঢুকে যায় ঝোলঝাল কারিতে, তখন তা হয়ে ওঠে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা।

ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করা যায় এই সুস্বাদু পদটি। যারা নিরামিষভোজী বা স্বাস্থ্য সচেতন, তাদের জন্য এটি যেমন পুষ্টিকর, তেমনি সহজে ঘরেই তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সয়াবিনের নিরামিষ অমলেট কারির সহজ রেসিপি।

প্রথমে লবণ পানিতে সয়াবিন দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে সেদ্ধ আলু ম্যাশ করে নিন। অন্যদিকে টমেটো, আদা, কাঁচামরিচ, ধনেপাতা ব্লেন্ড করে নিন। এবার একটি কড়াইয়ে তেল গরম হলে দিন আধা চা-চামচ জিরা ফোড়ন। মশলার অর্ধেকটা যোগ করুন। তার পরে সয়াবিন এবং সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিন। দিয়ে দিন স্বাদমতো লবণ। এবার সব উপকরণ ব্লেন্ড করে নিন।

অন্যদিবে পাঁপড় পানিতে ডুবিয়ে পানি ঝরিয়ে নিন। সয়াবিনের পুর ভরে চার চৌকো করে মুড়ে নিন যেন দেখলে অমলেটের কাটা টুকরো মনে হয়। এবার সর্ষের তেলে উল্টে-পাল্টে সেগুলো ভেজে নিন।

কড়াইয়ে তেল দিয়ে জিরা, তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিন। টমেটো-আদা বাটা যোগ করুন। হলুদ-লবণ, মরিচগুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কিছুটা গরম পানি দিয়ে আঁচ কমিয়ে ফোটান। এর মধ্যে সয়াবিনের অমলটে দিয়ে আরও ৫ মিনিট আঁচ কমিয়ে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে নিরামিষ অমলেট। ওপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস পরিবেশন করুন মজাদার এই সয়াবিনের নিরামিষ অমলেট।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)