সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বিক্রির আগেই হাটে মারা গেলো ৫০০ কেজি ওজনের ষাঁড়

দুই বছর ধরে ৫০০ কেজি ওজনের একটি ষাঁড় গরু লালন-পালন করে আসছিলেন কৃষক আল-আমিন। মোটাতাজা করার পর এটিকে বিক্রি করতে নিয়ে যান হাটে। দরদামও হচ্ছিল ভালো। কিন্তু তিনি জানতেন না বিক্রি হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়বে ষাঁড়টি!

দুই বছর ধরে ৫০০ কেজি ওজনের একটি ষাঁড় গরু লালন-পালন করে আসছিলেন কৃষক আল-আমিন। মোটাতাজা করার পর এটিকে বিক্রি করতে নিয়ে যান হাটে। দরদামও হচ্ছিল ভালো। কিন্তু তিনি জানতেন না বিক্রি হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়বে ষাঁড়টি!

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর গরুর হাটে হঠাৎ স্ট্রোক করে মারা যায় ষাঁড়টি। ষাঁড়ের মালিক বরফ, পানি দেওয়াসহ নানা চেষ্টা করেও ষাঁড়টিকে বাঁচাতে পারেননি।

হলিস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন ছিল প্রায় ৫০০ কেজি। মারা যাওয়ার আগে বাজারে এটির দাম উঠেছিল ৪ লাখ টাকা।

ষাঁড়টির অপ্রত্যাশিত মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন এর মালিক হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের আল-আমিন।

আক্ষেপ করে তিনি বলেন, 'বৃহস্পতিবার বিকেলে ষাঁড়টি বিক্রির জন্য হোসেনপুর হাটে নিয়ে যাই। চার লাখ টাকা দাম বলার পরও আরও বেশি দামের আশায় বিক্রি করেনি। এখন আমার সর্বনাশ হয়ে গেলো।'

একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'প্রচন্ড গরমে গরুটি স্ট্রোক করে বলে মনে হচ্ছে। আমরা পানি, বরফ দিয়েছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি মারা যায়।'

হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, 'গরুর হাটে আমাদের একটি মেডিক্যাল টিম ছিল। ষাঁড় অসুস্থ হওয়ার সংবাদ আমরা পাইনি। তাৎক্ষণিকভাবে সংবাদ পেলে হয়তো গরুটি বাঁচানো যেতো।'

নূর মোহাম্মদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)