সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মুন্সিগঞ্জে ৬৫ প্রজাতির ফল নিয়ে মেলা

মুন্সিগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ৬৫ প্রজাতির দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে এ মেলায়। এবার স্লোগান হচ্ছে 'দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই'।

মুন্সিগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ৬৫ প্রজাতির দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে এ মেলায়। এবার স্লোগান হচ্ছে 'দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই'।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় মুন্সিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সহায়তায় আছে জেলা ও উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত।

মেলায় রয়েছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, তরমুজ, জামরুলসহ বিভিন্ন মৌসুমি ফলের স্টল। পাশাপাশি রয়েছে ফলজ গাছের চারা প্রদর্শনী এবং কৃষি তথ্য ও পরামর্শ কেন্দ্র। এই কেন্দ্র থেকে কৃষকরা পাচ্ছেন সরাসরি সহায়তা।

জেলা প্রশাসক তার বক্তব্যে নতুন প্রজন্মকে দেশি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে গুরুত্বারোপ করেন এবং সবাইকে ফল খাওয়ার পাশাপাশি গাছ লাগানোর আহ্বান জানান।

আয়োজকরা জানান, পুষ্টিকর খাদ্য হিসেবে দেশি ফলের প্রসার, চাষে উৎসাহ ও সচেতনতা বাড়াতেই প্রতিবছর মেলার আয়োজন করা হয়। মেলা চলবে ২১ জুন পর্যন্ত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেশি ফলের উৎপাদন ও জনপ্রিয়তা বাড়িয়ে একটি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গড়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)