সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

চট্টগ্রামে সাত তলা ভবনের ছাদে দুগ্ধ খামার

দেশে সামগ্রিকভাবে আবাদি জমি কমছে, তাগিদ এসেছে ঊর্ধ্বমুখী কর্মতৎপরতার।

দেশে সামগ্রিকভাবে আবাদি জমি কমছে, তাগিদ এসেছে ঊর্ধ্বমুখী কর্মতৎপরতার।

এক্ষেত্রে ছাদ কৃষি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে, ছাদ থেকেই পারিবারিক

পুষ্টি চাহিদার সিংহভাগ পুরণ করা সম্ভব। তেমনি এক অভিনব উদ্যোগ চট্টগ্রামের

গোলাম রব্বানী গড়ে তুলেছিলেন বিশাল ছাদ খামার।

গোলাম রব্বানীর মৃত্যুর পর খামারটি তত্ত্বাবধানের দায়িত্ব নেন ছেলে মাহবুব রব্বানী। তিনিও তার বাবার পথ অনুসরণ করে চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্র দেওয়ানবাজার সাব-এরিয়ায় সাততলা বাসভবনের ছাদে ১৬ বছর ধরে সফলভাবে করে যাচ্ছেন ছাদ দুগ্ধ খামার।

এক দুই নয়, সাত তলা লিফটবিহীন ভবন। তার ছাদে দুগ্ধ খামার। প্রতিদিন সকালে এখানে ভীড় জমে খাঁটি দুধের ক্রেতাদের। দূর দূরান্ত থেকেও অনেকেই খাঁটি দুধের জন্য ছুটে আসেন এই বাসভবনে। তবে খামারের বেশিরভাগ সুফলভোগী ওই ভবনের প্রতিবেশীরা। বর্তমানে খামারীর ছোটবড় ৯টি গরুর এ খামার রয়েছে।

গরুর বর্জ্য নিষ্কাশন থেকে শুরু করে খাবার খাওয়ানো, দুধ দোয়ানো সব ব্যবস্থাই অযান্ত্রিক। হাতেই করা হয় সব কাজ। খামারে দু’জন কর্মী গাভী ও বাছুরের দেখভাল থেকে শুরু করে সবকাজ এক হাতে করেন।

ভবনের প্রতিবেশীরা জীবনে প্রথম দেখেছেন অভিনব এই দুগ্ধ খামার। তারা ‍ওই খামারের মুগ্ধ গ্রাহক। তাদের কাছে এই খামারটির গুরুত্ব আলাদাভাবে পেয়েছে।

এটি শুধু ছাদকৃষি নয়, রীতিমত সমন্বিত ছাদ কৃষির আয়োজন রয়েছে এখানে। দুধের খামারের পাশাপাশি আবাদ হচ্ছে বিভিন্ন সবজি ফসলও।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)