সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ছয় ঘণ্টায় এক কোটি টাকার ইলিশ বিক্রি

মাদারীপুরে একরাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচা-কেনা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।

মাদারীপুরে একরাতের ইলিশমেলায় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মাত্র কয়েক ঘণ্টায় কোটি টাকার ইলিশ বেচা-কেনা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলে এই ইলিশমেলা।

মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার মাছের আড়ৎ, মস্তফাপুরের পাইকারি মৎস্য আড়ৎ, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরসহ জেলার বিভিন্ন বাজারে ইলিশ বেচার মহোৎসব চলে। আগামী ২২ দিন ইলিশ কেনা-বেচা ও বাজারজাত বন্ধ থাকায় এই ইলিশ মেলা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যা থেকেই শহরের পুরানবাজার মাছের আড়তে ইলিশ মাছ নিয়ে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ক্রেতারাও আসতে শুরু করেন ছোট-বড় সাইজের ইলিশ কিনতে। পুরুষের পাশাপাশি নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এক কেজি সাইজের ইলিশের দাম ছিল ১৬০০ থেকে ২ হাজার টাকা, এক কেজি থেকে ছোট মাছের দাম ছিল ১২০০ থেকে ১৫০০ টাকা। এক কেজির বেশি সাইজের মাছের দাম ছিল ২ হাজার থেকে ২৮০০ টাকা।

মাছ কিনতে আসা দেলোয়ার হোসেন বলেন, গতবারের চেয়ে এবার ইলিশ মেলায় মাছের দাম বেশি। তবুও পাঁচ কেজি কিনেছি। আমার ছেলে ইলিশ মাছ অনেক পছন্দ করে, তাই কিনলাম।

পুরানবাজারের ইলিশ মাছ ব্যবসায়ী সুজন বর্মন বলেন, আমার মজুতে যে ইলিশ ছিল, তা সব বিক্রি করে দিয়েছি। কারণ আগামী ২২ দিন ইলিশ মাছ কেনাবেচা করা যাবে না।

মাদারীপুর পুরানবাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোছলেম উদ্দিন বলেন, প্রতি বছর নিষিদ্ধ সময়ের আগের রাতে ইলিশ মাছ বিক্রির ধুম পড়ে। এবারো তাই হয়েছে। বিক্রিও খুব ভালো হয়েছে।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই সারাদেশের মতো মাদারীপুরেও ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। যদি কেউ এইসব করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)