সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কলমাকান্দায় উদ্ধার মায়া হরিণ দুর্গাপুর বনে অবমুক্ত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বন থেকে লোকালয়ে আসা একটি হরিণ আটক করে স্থানীয়রা। পরে হরিণটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপি। সেটি বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং স্বেচ্ছাসেবকরা।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী বন থেকে লোকালয়ে আসা একটি হরিণ আটক করে স্থানীয়রা। পরে হরিণটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেংঙরা বিওপি। সেটি বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং স্বেচ্ছাসেবকরা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার লেংঙরা ইউনিয়নের তারানগর এলাকায় শিশির মারাক বাড়ির পাশ থেকে হরিণটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বিজিবি হরিণটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সন্ধ্যায় বিজিবির কাছ থেকে হরিণটি বুঝে নেয় বন বিভাগ ও সেচ্ছাসেবীরা। রাতে দুর্গাপুরের গহীন বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, এটিকে গণেশ্বরী নদীর তারানগর এলাকায় স্থানীয় কয়েকজন যুবক দেখতে পেয়ে তাড়া করে। দীর্ঘক্ষণ তাড়া করার পর একজন হরিণটি ধরে বাড়ি নিয়ে যায়। এ সময় ৩১ বিজিবির লেংগুড়া বিওপির একটি টহল দল প্রাণীটিকে দেখে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি জানতে পেয়ে প্রাণীটিকে উদ্ধারের তৎপরতা শুরু করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন।

পরে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সঙ্গে যোগাযোগ করে রাতেই বিজিবির কাছ থেকে উদ্ধার করা হয়। তবে কার কাছ থেকে হরিণটিকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন তাদের নাম ঠিকানা কিংবা কোনো পথ দিয়ে লোকালের প্রবেশ করেছে তার কিছুই জানায়নি বিজিবি।

এদিকে বিজিবির কাছ থেকে নিয়ে রাতেই মায়া হরিণটিকে সীমান্ত উপজেলা দুর্গাপুরের গোপালপুর নামক বনের ভেতর ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবক ও বন বিভাগ আরও জানায়, বিভিন্ন রকমের সাপ, বানর জাতীয় প্রাণী বন উজাড়সহ খাদ্য সংকট ও নানা কারণে লোকালয়ে চলে আসলেও কলমাকান্দা দুর্গাপুর দিয়ে কোন ধরনের বাঘ, হরিণ প্রাণী আসেনি কোন দিন। সম্প্রতি একটি মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করেছে স্বেচ্ছাসেবকরা। ধারণা করা হয় এগুলো পাচারের সময় ধরা পড়ে।

সেভ দ্য অ্যানিমেলস অফ সুসংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন জানান, সংবাদ পাওয়ার পর স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মায়া হরিণটিকে উদ্ধার করি। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার শেষে তাৎক্ষণিক গহীন বনে ছেড়ে দেই।

বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসংয়ের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছি।

এইচ এম কামাল/এএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জুলাইয়ে ভারতের খৈল রপ্তানি কমেছে ৬৫%, বাংলাদেশে সরিষার খৈল গেছে বেশি

সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যে জুলাইয়ে ভারত ১,৪৮,৬০৯ টন খৈল রপ্তানি করেছে, আগের বছর যা ছিল ৪,২২,৩৮৮ টন। দ্বিতীয় বৃহত্তম ক্রেতা বাংলাদেশ এপ্রিল-জুলাইয়ে নিয়েছে ১,৭২,৮৫২ টন, বেড়েছে ১৭.১৮%।

Rural Voice১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

লবণাক্ত জমির গম নিয়ে ৫০ লাখ ইউরো পেল ওলসারো, ২০২৭ সালে বাংলাদেশে বাজারে আনার লক্ষ্য

লবণাক্ত মাটিতেও ফলন দেয় এমন গমের জাত উদ্ভাবনে সুইডিশ স্টার্টআপ ওলসারো ৫০ লাখ ইউরোর বীজ তহবিল পেয়েছে। বাংলাদেশের মাঠ পরীক্ষায় এই গম মাঝারি লবণসহিষ্ণু জাতের চেয়ে ৪১% পর্যন্ত বেশি ফলন দিয়েছে; লাল তীর সিডের সঙ্গে ২০২৭ সালে বাজারে আনার প্রস্তুতি চলছে।

এজিফান্ডনিউজ১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আমনখেতে ডাল পুঁতে পাখি ডেকে পোকা দমন, দিনাজপুর সদরে ৬৫ শতাংশ কৃষকের ভরসা পার্চিং

দিনাজপুর সদরে আমনখেতে ডাল, কঞ্চি ও খুঁটি পুঁতে দেওয়ায় দোয়েল, ফিঙে, শালিক বসে পোকা খাচ্ছে; কৃষি বিভাগ বলছে প্রায় ৬৫ শতাংশ কৃষক এই খরচহীন পদ্ধতিতে সুফল পাচ্ছেন।

বাসস১৩ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)