সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রামপুরায় ব্যাংক কর্মকর্তার সফল ছাদ-কৃষি

রাজধানীর রামপুরা উলন রোডে সমৃদ্ধ ছাদ-কৃষি গড়ে তুলেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মুশহেদা খানম রেনু। সবজি ও ফুল-ফলের পাশাপাশি দেশি বিদেশি গাছের চারাও তৈরি করছেন তিনি। ব্যবহার করছেন নানা কারিগরী কৌশল ও প্রযুক্তি।

রাজধানীর রামপুরা উলন রোডে সমৃদ্ধ ছাদ-কৃষি গড়ে তুলেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মুশহেদা খানম রেনু। সবজি ও ফুল-ফলের পাশাপাশি দেশি বিদেশি গাছের চারাও তৈরি করছেন তিনি। ব্যবহার করছেন নানা কারিগরী কৌশল ও প্রযুক্তি।

বাংলাদেশ ব্যাংকের পালন করেন ব্যস্ততম দায়িত্ব। তারপরও অবসর সময়টি কর্মমুখর থাকেন মুশহেদা খানম রেনু। ছাদ-ফসল আর ফুল ফলের প্রতি আলাদা রকমের টান, তাই মনের সৃজনশীল অংশটুকু তিনি কাজে লাগান ছাদ-কৃষিতে।

কৃষিতে শেখার শেষ নেই। গাছ ও ফসলের কাছ থেকেও জানা যায় অনেক কিছু। এভাবেই মুশহেদা খানম শিখেছেন গ্রাফটিং পদ্ধতির চারা উৎপাদন। যা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক।

ছাদকৃষি উদ্যোক্তা মুশহেদা খানম রেনু নানা প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করে এই ছাদ-কৃষিকে করে তুলেছেন বাড়তি আয়ের ক্ষেত্র। তবে কিছু সহযোগিতা করেন মুশহেদার স্বামী রিয়াজুল ইসলাম। তার মন্তব্য, সৌখিন কৃষিকাজে পরামর্শকের বড় অভাব।

ইতোমধ্যে রাজধানীতে গড়ে উঠেছে একাধিক ছাদ-কৃষি সহায়ক প্রতিষ্ঠান। যারা উদ্যোক্তাদের কাছে পৌছে দিচ্ছেন অনেক কিছু। মুশহেদা খানম রেনুর মতো পেশাজীবী উদ্যোক্তারা প্রমাণ করেছেন, সৌখিন ছাদকৃষি থেকে বাণিজ্যিক লাভের কাছে পৌঁছতে খুব বেশি দিন লাগে না।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)