সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বড়শিতে ধরা পড়ল ১০ কোটি বছর আগের মাছ!

বড়শিতে ধরা পড়েছে সাক্ষাৎ জীবন্ত জীবাশ্ম! এক মার্কিন মৎস্য শিকারি আশ্চর্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তার বড়শিতে ধরা পড়েছে অ্যালিগেটর গার প্রজাতির মাছ।

বড়শিতে ধরা পড়েছে সাক্ষাৎ জীবন্ত জীবাশ্ম! এক মার্কিন মৎস্য শিকারি আশ্চর্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তার বড়শিতে ধরা পড়েছে অ্যালিগেটর গার প্রজাতির মাছ।

মার্কিন মৎস্য শিকারি ড্যানি লি স্মিথ। পছন্দ করেন বড়শি দিয়ে মাছ শিকার করতে। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সে সময়ে তার বড়শিতে উঠে আসে বড়সড় এক মাছ। ডাঙায় তোলার পর দেখা যায়- সেটি 'অ্যালিগেটর গার' প্রজাতির মাছ। জানা গেছে, কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে পাওয়া যায়নি।অ্যালিগেটর গার প্রজাতির মাছকে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণি আছে, যেগুলো সুদূর অতীতে জন্ম নিয়ে কোনও পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। কিন্তু এর সমসাময়িক প্রাণিরা ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এমন প্রাণিকেই সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়। ইতিমধ্যেই অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গেছে, সেগুলো প্রায় ১০ কোটি বছর আগের বলে ধারণা বিজ্ঞানীদের।

কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ড লাইফ অ্যান্ড পার্কের সূত্রে জানা গেছে, ড্যানি লি যে অ্যালিগেটর গার মাছটি ধরেছেন, সেটি সাড়ে চার ফুট দীর্ঘ, ওজন প্রায় ১৮ কেজি। কানসাসের জলাধারে অনেক ধরনের গার রয়েছে বলে জানান ড্যানি লি। তবে তিনি জানান, কানসাসের নদীতে এ মাছ পাওয়া গেল এই প্রথম।

বিরল অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ড্যানি জানান, পানি থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে যাই! গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বড়শিতে আটকালে খুব লম্ফঝম্ফ দেয়। কিন্তু এটির আচরণ ছিল একেবারেই শান্ত। এটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)