সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সৌদি-মরক্কো থেকে ৯০৩ কোটি টাকার সার আমদানি করবে সরকার

সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯০২ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।

সৌদি আরব ও মরক্কো থেকে এক লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯০২ কোটি ৭৩ লাখ ৯১ হাজার ৯৯০ টাকা। এর মধ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে প্রথম লটে ৪০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ সার আমদানিতে ক্রয়মূল্য ধরা হয়েছে ২০৯ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৮৬০ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ৪২১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

এছাড়া, জিটুজি পদ্ধতিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় তৃতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ আমদানির ক্রয়মূল্য ৪৪১ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৫২০ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ৮৯১ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অন্যদিকে, একই জিটুজি চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ কম বা বেশি) টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এ প্রস্তাবের ক্রয়মূল্য ২৫১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৬১০ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ৬৭৭ দশমিক ৩৩ মার্কিন ডলার।

এমএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)